চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নূর হোসেনকে পুলিশের কাছে হস্তান্তর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:07 অপরাহ্ন 12, নভেম্বর 2015
in অন্যান্য, অপরাধ
A A

নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামী নূর হোসেনকে পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব। জেলা পুলিশের হেফাজতে তাকে এখন আদালতে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে দুপুরে নূরকে নারায়ণগঞ্জ আদালতে নেওয়া হবে। পুলিশের একটি সূত্র জানিয়েছে তাকে বেশ কয়েকদিনের জন্য রিমান্ড চেয়ে আবেদন করা হবে।

গতরাত (বৃহস্পতিবার) পৌনে ১২টার দিকে বেনাপোল সীমান্ত দিয়ে নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনা হয়। ভারতের আইন-শৃঙ্খলা বাহিনী তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করে।

ভোর বেলায় তাকে বহনকারী কালো মাইক্রোবাসসহ আরো কয়েকটি গাড়ি র‌্যাব হেফাজতে উত্তরায় র‌্যাব হেডকোর্য়াটারে পৌঁছে। সেখান থেকে শুক্রবার সকাল ৭টার দিকে নূরকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানায় র‌্যাব।

নারায়ণগঞ্জে নেওয়ার পর কড়া নিরাপত্তার মধ্যে পুলিশ লাইনসে রাখা হয়। আদালতপাড়াসহ শহরের বিভিন্ন এলাকায় নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা।

গত বছর নারায়ণগঞ্জে সাত খুনের পর পালিয়ে ভারতে যান নূর হোসেন। ভারতের পশ্চিমবঙ্গে ধরা পড়লে তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও অস্ত্র আইনে সেখানে মামলা হয়েছিলো।

উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তরের পরে নূর হোসেনকে ফেরত আনার বিষয়টি পরিস্কার হয়েছে বলে সরকারি একাধিক সূত্রে জানা গেছে।

গত বছর ২৭ এপ্রিল ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। এর তিন দিন পর ছয়জনের এবং পরদিন আরও একজনের লাশ শীতলক্ষ্যায় ভেসে ওঠে।

ঘটনার পর নজরুলের পরিবার নূর হোসেনের বিরুদ্ধে অপহরণের অভিযোগ আনলেও তখন পুলিশ নূর হোসেনকে গ্রেপ্তার করেনি পুলিশ।

৩০ এপ্রিল লাশ উদ্ধারের পর নূর হোসেনকে আর এলাকায় দেখা যায়নি। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় ছয়টি হত্যাসহ ২৪টি মামলা রয়েছে।

Tags: নারায়ণগঞ্জের সাত খুননূর হোসেনসাত খুন
Previous Post

তাজিকিস্তানে বড় পরাজয় মামুনুল-জাহিদদের

Next Post

হুমায়ূন সাহিত্য পুরস্কার পেলেন শওকত আলী ও সাদিয়া মাহজাবীন

Next Post

হুমায়ূন সাহিত্য পুরস্কার পেলেন শওকত আলী ও সাদিয়া মাহজাবীন

আমেরিকা-ভারতকে আটকাতে চীনকে জমি দিলো পাকিস্তান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT