চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হুমায়ূন আহমেদের ছেলের সঙ্গেও অভিনয় করছেন আসাদুজ্জামান নূর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:50 অপরাহ্ন 21, আগস্ট 2017
in বিনোদন
A A
আসাদুজ্জামান নূর

আসাদুজ্জামান নূর

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের অনেক নাটকে অভিনয় করেছেনে বরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূর। এবার নাটক পরিচালনা করছেন হুমায়ূন আহমেদের ছেলে নুহাশ হুমায়ূন। নাটকের নাম হোটেল অ্যালবাট্রস। এই নাটকে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর। আজ ২১ আগস্ট সোমবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে ফোন করে তিনি নিজেই জানালেন অনুভূতির কথা। বললেন, ‘আমি ওর বাবার সঙ্গে অনেক কাজ করেছি। চলচ্চিত্র, নাটক, টেলিছবি। নুহাশ তো আমার সামনেই বড় হয়েছে। যখন শুনলাম ও পরিচালনা করবে, তখন থেকেই ভাবছিলাম, ও কাজটা কেমন করবে। আসলে ও ওর মতো করে কাজটা করেছে। আমার মনে হয় ভালোই করেছে। ওর প্রস্তুতিটা ভালো ছিল।’

গত শুক্রবার ও শনিবার নাটকটির শুটিং করেছেন আসাদুজ্জামান নূর। জানালেন, এবার ঈদে এই একটি নাটকেই অভিনয় করেছেন তিনি। আর তা করেছেন আবেগের জায়গা থেকে। দায়িত্ব থেকে।

বললেন, ‘আসলে খুব ব্যস্ত থাকতে হয়। সময় বের করা সহজ ব্যাপার না। তার ওপর আমার নির্বাচনী এলাকায় এখন বন্যা হচ্ছে। সেখানেও ছুটতে হচ্ছে। নিয়মিত সবার খোঁজ-খবর নিতে হচ্ছে। আরও কয়েকজন অনুরোধ করেছিল। কিন্তু সব কিছু মিলিয়ে এবার আর কোনো নাটকে কাজ করতে পারিনি।’

এদিকে জানা গেছে, হোটেল অ্যালবাট্রস নাটকের শুটিং এরই মধ্যে শেষ করেছেন নুহাশ। অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর, শান রহমান, অ্যালেন শুভ্র, আনন্দ খালেদ। গত শনিবার নাটকটির শুটিং হয়েছে রাজধানীর এক রেস্তোরাঁয়।

নুহাশ হুমায়ূন
নুহাশ হুমায়ূন

নিজের নাটক নিয়ে সংবাদ মাধ্যমকে নুহাশ বললেন, ‘ছোটবেলা থেকেই আমার নির্মাণের প্রতি আগ্রহ ছিল। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানিয়েছি। কিন্তু টেলিভিশনের জন্য এটা আমার প্রথম কাজ। নির্মাণের সবচেয়ে মজার চ্যালেঞ্জ হলো, খুব কম সময়ে অনেক বড় একটা গল্প বলতে হয়েছে। কাজ করতে গিয়ে দারুণ একটা টিম পেয়েছিলাম। আসাদুজ্জামান নূর থেকে শুরু করে অ্যালেন শুভ্র, আনন্দ খালেদ সবাই দারুণ সহযোগিতা করেছেন।’

গত ঈদে নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর তত্ত্বাবধানে দর্শক দেখেছিলেন ‘আয়নাবাজি অরিজিনাল সিরিজ’। এবার তিনি মেজবাউর রহমান সুমনকে নিয়ে নতুন উদ্যোগ নিয়েছেন। এই দুজনের তত্ত্বাবধানে ‘অস্থির সময়ে স্বস্তির গল্প’ শিরোনামে নাটক তৈরি করছেন সাতজন তরুণ নির্মাতা।

নুহাশ ছাড়াও ‘অস্থির সময়ে স্বস্তির গল্প’ সিরিজে সৈয়দ আহমেদ শাওকি নির্মাণ করছেন কথা হবে তো? অভিনয় করছেন মনোজ কুমার ও নাবিলা। জাহিন ফারুক আমিন নির্মাণ করছেন শ্যাওলা। তানভীর আহসান নির্মাণ করছেন বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো। অভিনয় করছেন তিশা ও জুনায়েদ হোসেন। সুকর্ণ শাহেদ নির্মাণ করছেন মাহুত। অভিনয় করছেন নাসির উদ্দিন খান, বাবলু বোস ও লুসি তৃপ্তি গোমেজ। তারিক আনাম খান ও পান্থ শাহরিয়ারকে নিয়ে আবিদ মল্লিক নির্মাণ করবেন প্রতিশোধএবং অনম বিশ্বাস নির্মাণ করবেন তাহলে সেই কথাই রইল। এতে অভিনয় করবেন ঊর্মিলা শ্রাবন্তী কর, শরাফ আহমেদ জীবন ও শাহেদ আলী।

‘হোটেল অ্যালবাট্রস’ নাটকের দৃশ্য
‘হোটেল অ্যালবাট্রস’ নাটকের দৃশ্য
Tags: আসাদুজ্জামান নূরনুহাশ হুমায়ূন
Previous Post

ব্রেথওয়েটের অ্যাকশন নিয়ে সন্দেহ

Next Post

বন্যার্ত মানুষের জন্য ঢাবি ফেসবুক পরিবারের উদ্যোগ

Next Post
বন্যার্ত মানুষের জন্য ঢাবি ফেসবুক পরিবারের উদ্যোগের জন্য সাহায্য সংগ্রহ. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যার্ত মানুষের জন্য ঢাবি ফেসবুক পরিবারের উদ্যোগ

টয়লেট এক প্রেম কথা

একশ কোটি ছাড়াল 'টয়লেট এক প্রেম কথা'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT