চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যার্ত মানুষের জন্য ঢাবি ফেসবুক পরিবারের উদ্যোগ

সাইফুল্লাহ সাদেক by সাইফুল্লাহ সাদেক
1:53 অপরাহ্ন 21, আগস্ট 2017
in শিক্ষা
A A
বন্যার্ত মানুষের জন্য ঢাবি ফেসবুক পরিবারের উদ্যোগের জন্য সাহায্য সংগ্রহ. Channel i News - চ্যানেল আই নিউজ
উত্তরাঞ্চলসহ দেশের ২৭টি জেলায় ভয়াবহ বন্যায় অসহায় হয়ে পড়েছে অসংখ্য মানুষ। আর্তনাদ চলছে বানবাসিদের মধ্যে। অসহায় এসব মানুষকে সহযোগিতার জন্য উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার নামের একটি ফেসবুক গ্রুপ। এই পরিবারের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ত্রাণ সংগ্রহের জন্য বক্স হাতে মানুষের দ্বারে দ্বারে সাহায্য চেয়ে চলেছেন প্রতিদিন।
বন্যার্তদের সাহায্যে এই পরিবারের এডমিনদের ডাকে ব্যাপক সাড়া দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। অল্প সময়ের মধ্যেই বড় অংকের অর্থ সংগ্রহ করতে সমর্থ হয়েছে বলে জানালেন ফেসবুক গ্রুপের একজন এডমিন সাদমান শাকিল।
তিন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সবসময় মানবতার সেবায় ব্রত। এবারও তার প্রমাণ পেয়েছি আমরা। ফেসবুক গ্রুপের মাধ্যমে আমরা অল্প সময়ে ব্যাপক সাড়া পেয়েছি, যা অভূতপূর্ব। রোববার পর্যন্ত আমাদের মোট সংগৃহীত হয়েছে ৩ লক্ষ ১২৯ টাকা। এই পর্বে বুধবার পর্যন্ত অর্থ সংগ্রহ করা হবে। এই অর্থ বিতরণও চলবে এবং একই সাথে ত্রাণ সংগ্রহের কার্যক্রমও অব্যাহত থাকবে। কারণ, পুনর্বাসনের সময় বন্যার্তদের যথেষ্ট ত্রাণ প্রয়োজন হবে।
প্রায় ৫০ হাজার সদস্যের এই ফেসবুক গ্রুপের অন্যতম এডমিন মোতাকাব্বির খান প্রবাস বলেন, আমরা প্রতিদিন কি পরিমাণ অর্থ সংগৃহীত হচ্ছে তা ফেসবুকেই প্রকাশ করে সবাইকে জানিয়ে দিই। যেন প্রতিটি কাজ স্বচ্ছতার সাথে করা যায় তার জন্য এই পদক্ষেপ বলে জানালেন প্রবাস।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে বন্যার্তদের জন্য দেয়া ত্রাণের প্রতিটি প্যাকেটের (১ টি পরিবার) জন্য খরচ হবে প্রায় ৫৫০- ৬০০ টাকা। এর মধ্যে থাকবে চাল-৫ কেজি, ডাল- ১/২ কেজি, চিড়া-২ কেজি, আলু-২ কেজি, গুড়- ১/২ কেজি, লবণ-১ কেজি, মোমবাতি-৫ পিস, দেশলাই- ২ বক্স, খাবার স্যালাইন-৫ প্যাকেট প্যারাসিটামল-১ পাতা, মেট্রোনিডাজল-১ পাতা, হিসটাসিন-১ পাতা, রিবোফ্লাভিন-১ পাতা, পানি বিশুদ্ধকরন ট্যাবলেট- ২ পাতা।  এসব প্যাকেট করে বিশ্ববিদ্যালয়ের এর পরামর্শ ও  নির্দেশ মতো ত্রাণ নিয়ে দুর্গত এলাকায় টিম পাঠানো হবে বলে জানালেন প্রবাস।
প্রবাস বলেন, আগামী বৃহস্পতি কিংবা শুক্রবার ত্রাণ বিতরণের জন্য টিম পাঠাবো আমরা।  সবচেয়ে বেশি আক্রান্ত ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হবে। এর মধ্যে কেউ চাইলে নিচের ঠিকানায় বন্যার্তদের জন্য অর্থ সাহায্য দিতে পারেন। বিকাশ : 01719217209 (প্রবাস) 01677826743 (নীরব) রকেট : 016771882907 (প্রবাস) 017100063024 (রাকিব) ব্যাংক একাউন্ট : 179.105.8253 নীরব ডাচ বাংলা ব্যাংক।
এই উদ্যোগের প্রশংসা করেছেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, আমাদের ছাত্রছাত্রীরা মানুষের যেকোন দুর্দিনে পাশে থাকে।  ফেসবুক গ্রুপের মাধ্যমে বানবাসি মানুষের জন্য আমার ছাত্রছাত্রীরা যে উদ্যোগটি নিয়েছে তা প্রশংসনীয়। নিজেদের বিবেক খাটিয়ে এভাবেই সবসময় শিক্ষার্থীরা মানবতার পাশে দাঁড়াবে বলে প্রত্যাশা করেন উপাচার্য।
Tags: ত্রাণত্রাণ সহায়তাবন্যা
Previous Post

হুমায়ূন আহমেদের ছেলের সঙ্গেও অভিনয় করছেন আসাদুজ্জামান নূর

Next Post

একশ কোটি ছাড়াল ‘টয়লেট এক প্রেম কথা’

Next Post
টয়লেট এক প্রেম কথা

একশ কোটি ছাড়াল 'টয়লেট এক প্রেম কথা'

করণ জোহর, যশ-রুহি

করণের পরবর্তী ছবিটি সন্তানদের জন্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT