চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হুমায়ূনের জন্মদিনে ‘৩০০ সেকেন্ড’-এ শাওন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:40 অপরাহ্ন 12, নভেম্বর 2019
in বিনোদন
A A

প্রখ্যাত কথাসাহিত্যিক ও নির্মাণের মহান কারিগর হুমায়ূন আহমেদের ৭১তম জন্মদিন ১৩ নভেম্বর। এই কিংবদন্তির জন্মদিন উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণে প্রতিবারের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হুমায়ূন মেলা’। দিনব্যাপী টেলিভিশনে থাকবে তাকে নিয়ে গান, নাটক ও চলচ্চিত্র প্রদর্শনী।

সেই ধারাবাহিকতায় চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ‘৩০০ সেকেন্ড’-এ অতিথি হয়ে আসছেন হুমায়ূন আহমেদের সহধর্মিনী ও চলচ্চিত্র নির্মাতা, কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন। অনুষ্ঠানে হুমায়ূন আহমেদকে ঘিরে নানা আলোচিত বিষয় নিয়ে কথা বলবেন তিনি।

এরআগে দিনভর ‘হুমায়ূন মেলা’র অংশ হিসেবে দিনের শুরুতেই হলুদ পাঞ্জাবি গায়ে হিমুপ্রেমীরা চ্যানেল আই প্রাঙ্গণে উপস্থিত থেকে হলুদ বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করবেন। সেসময় হুমায়ূন আহমেদের পরিবারের সদস্যসহ বিভিন্ন অঙ্গনের হুমায়ূন ভক্ত ও বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন।

জন্মদিন উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণে স্থাপিত বিশেষ উন্মুক্ত মঞ্চে পরিবেশিত হবে হুমায়ূন আহমেদের লেখা গান এবং তার স্মরণে স্মৃতিকথা বলবেন অনুষ্ঠানে আগত বিশিষ্টজনরা। আরো থাকবে হুমায়ূন আহমেদের লেখা থেকে আবৃত্তি পরিবেশনা।

মেলাটি দিনভর সরাসরি সম্প্রচারিত হবে চ্যানেল আই টিভি, চ্যানেল আই অনলাইনের ফেসবুক পেজ ও রেডিও ভূমি’তে। মেলাতে হুমায়ূন আহমেদের বই, তার নির্মিত চলচ্চিত্র ও নাটকের ভিডিও সিডিসহ বিভিন্ন ধরণের পণ্য ও সেবার পসরা দিয়ে সাজানো থাকবে স্টলগুলো।

এছাড়াও চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে হুমায়ূন আহমেদের পরিচালনায় নাটক ‘গৃহসুখ প্রাইভেট লিমিটেড’। নাটকটি প্রচার হবে রাত ৮টায়। এরআগে দুপুর তিনটায় ৫ মিনিটে দেখানো হবে হুমায়ূনের পরিচালনায় সর্বশেষ ছবি ‘ঘেটুপুত্র কমলা’।

জনপ্রিয় ‘ছোটকাকু’র স্রষ্টা, শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের পরিকল্পনায় চ্যানেল আইয়ের নিয়মিত অনুষ্ঠান ‘৩০০ সেকেন্ড’। অভিনেতা, নির্মাতা শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনা ও সেহাঙ্গল বিপ্লবের পরিচালনায় দিনকে দিন জমে উঠছে অনুষ্ঠানটি।

Tags: ৩০০ সেকেন্ডকণ্ঠশিল্পীনির্মাতালিড বিনোদনশাওনহুমায়ূন আহমেদ
Previous Post

যেসব সুবিধা মিলবে আয়কর মেলায়

Next Post

গোধূলিলগ্নে ব্যাটসম্যানদের চোখে ধূলা দেয় গোলাপি বল!

Next Post

গোধূলিলগ্নে ব্যাটসম্যানদের চোখে ধূলা দেয় গোলাপি বল!

মহানাটকের পর মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT