চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেসব সুবিধা মিলবে আয়কর মেলায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:58 অপরাহ্ন 12, নভেম্বর 2019
in - সেমি লিড, অর্থনীতি
A A

করদাতাদের জন্য এবারও আয়কর মেলায় কর বিবরণী থেকে শুরু করে কর পরিশোধের জন্য থাকবে ব্যাংক ও বুথ। তবে এবার বাড়তি সুবিধা হিসাবে থাকছে মোবাইল ব্যাংকিং সুবিধা। যে কেউ ইচ্ছা করলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কর পরিশোধ করতে পারবেন।

প্রতিবছরের মতো রাজধানী ঢাকাসহ সারাদেশে সপ্তাহব্যাপী জাতীয় আয়কর মেলা শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার।

রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার  এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এসব তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর বেইলীরোডের অফিসার্স ক্লাবে এই মেলার উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে করদাতাদের সম্মাননা ও কর কার্ড প্রদান করা হবে।

এনবিআর চেয়ারম্যান বলেন, মেলায় একই ছাদের নিচে সব সেবা পাওয়া যাবে। করদাতাকে শুধু প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিতে হবে। মেলায় নতুন করদাতারা ইলেকট্রনিক কর শনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) নিতে পারবেন। এছাড়া ই-পেমেন্টের জন্য থাকবে পৃথক বুথ।

তবে এবার করদাতাদের সহজে ও দ্রুত সময়ের আয়কর পরিশোধের সুবিধার্থে মোবাইল ব্যাংকিং সেবা চালু করা হচ্ছে। মেলায় বিকাশ, রকেট, ইউপে, শিওর ক্যাশ ও নগদ- এর মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেসের (এমএফএস) মাধ্যমে ই-পেমেন্ট সেবা দেয়া হবে। এতে সহজে মোবাইল ফোন ব্যবহার করে কর দিতে পারবেন করদাতারা।

অন্যান্য বারের যেসব সুযোগ সুবিধার ছিল তার পাশাপাশি এবার মেলায় মুক্তিযোদ্ধা, নারী, প্রতিবন্ধী ও প্রবীণ করদাতাদেরসহ সেনাবাহিনীর সদস্যদের জন্য আলাদা বুথ থাকবে।

‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’-এ স্লোগানে ১৪ নভেম্বর থেকে শুরু হবে দেশব্যাপী আয়কর মেলা, চলবে ২০ নভেম্বর পর্যন্ত। এর মধ্যে রাজধানীসহ সব বিভাগীয় শহরে ৭ দিন, জেলা শহরে ৪ দিন, ৪৮ উপজেলায় ২ দিন এবং ৮ উপজেলায় দিনব্যাপী করমেলা আয়োজন করবে এনবিআর। সব মিলিয়ে এবার দেশের ১২০ স্থানে অনুষ্ঠিত হবে এ মেলা।

গত বছর আয়কর মেলায় ১৬ লাখ ৩৬ হাজার ২৬৬ নাগরিক সেবা নিয়েছেন। রিটার্ন জমা হয় ৪ লাখ ৮৭ হাজার ৫৭৩টি। কর আদায় হয় ২৪৬৮ কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮৯৫ টাকা। নতুন নিবন্ধন নিয়েছেন ৪৫ হাজার ৪৩৭ জন করদাতা।

কারো আয় বছরে আড়াই লাখ টাকার বেশি হলে রিটার্ন দেয়া বাধ্যতামূলক। নারীর ক্ষেত্রে এ সীমা তিন লাখ। ব্যক্তি শ্রেণির করদাতার রিটার্ন জমার শেষ সময় ৩০ নভেম্বর। এ সময়ের মধ্যে রিটার্ন জমা না দিলে জরিমানার বিধান রয়েছে।

অনুষ্ঠানে এনবিআর-এর অন্যান্য সদস্য ও মেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Tags: আয়কর মেলাএনবিআর
Previous Post

ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিচয়

Next Post

হুমায়ূনের জন্মদিনে ‘৩০০ সেকেন্ড’-এ শাওন

Next Post

হুমায়ূনের জন্মদিনে ‘৩০০ সেকেন্ড’-এ শাওন

গোধূলিলগ্নে ব্যাটসম্যানদের চোখে ধূলা দেয় গোলাপি বল!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT