চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিজড়া রূপধারী মাদক সম্রাটের হাত থেকে মুক্তি চায় ক্যাম্পবাসী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:34 অপরাহ্ন 18, এপ্রিল 2018
in অপরাধ
A A

“রাজধানীর পল্লবীর সেকশন ১১ ব্লক-এ এডিসি ক্যাম্প ও পল্লবীর বিভিন্ন এলাকায় নিরাপদে মাদক ব্যবসা করে যাচ্ছে হিজড়া রূপধারী ফারদীন বাবর, ওরফে হিজড়া বাবর। হিজড়া রূপধারণ করায় পুলিশ তাকে গ্রেপ্তারও করতে পারে না। এজন্যই মাদক ব্যবসা, খুন ও নিরীহ মানুষদের উপর নির্যাতন করেও ধরাছোঁয়ার বাইরে রয়েছে সে।”

বুধবার সকাল সাড়ে ১১ টায় রাজধানীর মিরপুর পল্লবীর বাজার রোডে মাদক সম্রাট বাবরসহ অন্যান্য মাদক ব্যবসায়ীদের ক্যাম্প থেকে উৎখাত করার দাবিতে বিহারীদের সংগঠন“ উর্দু স্পীকিং পিপলস্ ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট (ইউএসপিওয়াইআরএম)’ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব অভিযোগ তুলে ধরা হয়।

সমাবেশে ইউএসপিওয়াইআরএম’র সভাপতি মোঃ সাদাকাত খান বলেন, বাবর হিজড়ার রুপধারণ করে মাদক ব্যবসা ও খুনসহ বিভিন্ন ধরনের অপরাধ নিরাপদেই করে যাচ্ছে। মাদক ব্যবসা ছাড়াও তার বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ আরো দুইটি হত্যার অভিযোগ রয়েছে। সাধারণ ক্যাম্পবাসীর উপর সে অমানবিক নির্যাতন চালাচ্ছে। সে (বাবর) অত্যন্ত প্রভাবশালী হওয়ায় কেউ তার বিরুদ্ধে কথা বলা বা প্রতিবাদ করার সাহস পায় না।

“সে হিজড়া না হয়েও হিজড়া সেজে হিজড়াদের নানা প্রলোভন দেখিয়ে তাদের দলে ভেড়াচ্ছে। আর তাদের মাধ্যমেই মাসে লাখ লাখ টাকা চাঁদাবাজি করছে। চাঁদাবাজির মোটা অঙ্কের ভাগ পেয়ে থাকে সে। এছাড়া মাদক ব্যবসাও করে সে।”

সরকার ও প্রশাসনের প্রতি বাবরের মাদক ব্যবসা থেকে ক্যাম্পবাসীকে মুক্ত করার দাবি জানান সাদাকাত খান।

সংগঠনের সাধারণ সম্পাদক শাহীদ আলী বাবলু বলেন, মিরপুর সেকশন ১০, ১১ ও ১২ তে খোলামেলাভাবেই ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদক বিক্রি করাচ্ছে বাবর। ছোট ছোট বাচ্চাদের মাদক সেবনে অভ্যস্ত করিয়ে তাদের দিয়েই মাদক বিক্রি করায় বাবর।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাদন ফকির বলেন, আমি এ এলাকায় দীর্ঘ দিন ধরে রয়েছি। আমার সময় এ এলাকার নামকরা মাদক ব্যবসায়ী রাজীবকে গ্রেপ্তার করেছি। মাদক ব্যবসায়ী কাল্লুকে গ্রেপ্তার করেছি।

“বাবর হিজড়া হোক বা যেই হোক, সে অপরাধের সাথে জড়িত। ইতিমধ্যে এক সাংবাদিকের উপর হামলার মামলার অভিযোগ আছে তার বিরুদ্ধে। আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা করছি। জনতা ও পুলিশ একসাথে কাজ করলে কোনো মাদক ব্যবসায়ীর ঠাই এ এলাকায় হবে না।”

বিক্ষোভ সমাবেশে ইউএসপিওয়াইআরএম’র সভাপতি মোঃ সাদাকাত খান ফাক্কুর সভাপতিত্বে বক্তব্য রাখেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাদন ফকির, ইউএসপিওয়াইআরএম’র সাধারণ সম্পাদক শাহিদ আলী বাবলু, যুগ্ন সাধারণ সম্পাদক মোক্তার আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ শাকিল, মঞ্জুর রেজা খান, দপ্তর সম্পাদক রাশেদ, নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক নাজমুল হাসান, উর্দুভাষী ছাত্র আন্দোলনের সভাপতি ফাহিম রাজু, সাংগঠনিক সম্পাদক মাকসুদ আলম প্রমুখ।

Tags: হিজড়া
Previous Post

মামলা প্রত্যাহারে নতুন আল্টিমেটাম

Next Post

ইইউ-কানাডায় নতুন প্রযুক্তি ব্যবহারের অনুমতি চাইছে ফেসবুক

Next Post
ফেসবুক

ইইউ-কানাডায় নতুন প্রযুক্তি ব্যবহারের অনুমতি চাইছে ফেসবুক

লিটন-তাসামুলের ব্যাটে নর্থকে জবাব দিচ্ছে ইস্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT