চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মামলা প্রত্যাহারে নতুন আল্টিমেটাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:32 অপরাহ্ন 18, এপ্রিল 2018
in বাংলাদেশ
A A

কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ভাংচুরের ঘটনায় করা মামলাসহ সবগুলো মামলা আগামী সাত দিনের মধ্যে প্রত্যাহারের জন্য নতুন সময় বেঁধে দিয়েছে আন্দোলনকারীরা।

এই সময়ের মধ্যে মামলা প্রত্যাহার করা না হলে আবারও অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

এর আগে গত সোমবার মামলা প্রত্যাহারে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছিল। যার সময়সীমা শেষ হয় আজ বুধবার।

ঢাবি লাইব্রেরির সামনে বুধবার বিকালে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর বলেন, আমরাও চাই ভিসি স্যারের বাসায় যারা ভাংচুর চালিয়েছে তাদের প্রত্যেককের সাজা হোক।

‘কিন্তু অজ্ঞাতনামাদের নামে মামলা হলে সাধারণ শিক্ষার্থী বা যে কেউই হয়রানীর শিকার হতে পারে। তাই আমাদের দাবি, সঠিকভাবে তদন্ত করে এবং ভিডিও ফুটেজ বিচার-বিশ্লেষণ করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে নির্দিষ্টভাবে অভিযোগ দায়ের করে মামলা করা হোক। অজ্ঞাতনামা মামলাগুলো তুলে নেওয়া হোক।’

একই সঙ্গে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দ্রুত কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি করার দাবি জানিয়েছেন তারা।

আন্দোলনের সমন্বয়কেরা প্রাণনাশসহ বিভিন্নভাবে হুমকি-ধামকি পাচ্ছেন অভিযোগ করে সরকারের কাছে তাদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দুই যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, মুহাম্মদ রাশেদ খান প্রমুখ।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দেড় মাস ধরে চলা অান্দোলনের মুখে গত ১১ এপ্রিল জাতীয় সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর ঘোষণার পরের দিন কোটা নিয়ে প্রজ্ঞাপন জারির আগ পর্যন্ত আন্দোলন স্থগিত করেন আন্দোলনকারীরা।

এর আগে ৮ এপ্রিল অহিংস ওই আন্দোলন প্রথমবারের সহিংস রূপ নেয়। কোটা সংস্কারের দাবিতে একদল শিক্ষার্থী রাজধানীর শাহবাগে অবস্থান নিলে পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দিতে বল প্রয়োগ করে। তারপর শুরু হয় সংঘর্ষ। যা চলে মধ্যরাত পর্যন্ত। ব্যাপক তাণ্ডব চলে উপাচার্যের বাসভবনে।

পরেরদিন সোমবার বিকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে সরকারের প্রতিনিধিদের সঙ্গে সচিবালয়ে আলোচনায় আন্দোলনকারীদের প্রতিনিধিরা।

সেখান আলোচনার পর ১ মাসের জন্য আন্দোলন স্থগিতের কথা জানায় অান্দোলনকারীদের প্রতিনিধিরা। তবে সেই সিদ্ধান্ত না মেনে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় সাধারণ আন্দোলনকারীরা।

নতুন করে আন্দোলনের তীব্রতায় এক পর্যায়ে সরকার প্রধান এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেন।

Tags: কোটা অান্দোলনলিড নিউজ
Previous Post

মমত্ব প্রকাশে অনন্য ‘আলতা বানু সিস্টারহুড সেলফি’

Next Post

হিজড়া রূপধারী মাদক সম্রাটের হাত থেকে মুক্তি চায় ক্যাম্পবাসী

Next Post

হিজড়া রূপধারী মাদক সম্রাটের হাত থেকে মুক্তি চায় ক্যাম্পবাসী

ফেসবুক

ইইউ-কানাডায় নতুন প্রযুক্তি ব্যবহারের অনুমতি চাইছে ফেসবুক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT