চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার ঝুঁকি এড়িয়ে হালাল বাজারের উদ্যোগে অনলাইন কোরবানি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:07 অপরাহ্ন 19, জুলাই 2020
in তথ্যপ্রযুক্তি
A A
হালাল বাজারের মাধ্যমে নিরাপদ কোরবানি ও পশু বিক্রয়. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের এ সঙ্কটসময়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটে যাবার ঝুঁকি এড়ানো ও কোরবানির পশুর মাংস বিতরণের এক দারুণ নিরাপদ উদ্যোগ নিয়েছে হালাল-বাজার ডট কম।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নিরাপত্তা ও স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি মাথায় রেখে হালাল-বাজার টিম এ বছর আগ্রহীদের পক্ষ হয়ে কোরবানির সম্পূর্ণ দায়িত্ত্ব নিতে চালু করেছে ‘অনলাইন কোরবানি’র সুবিধা। পশুর হাটের ভিড়ে স্বাস্থ্যঝুঁকি, পশু কোরবানির কসাই খোঁজা, পশু কোরবানি করা, মাংস প্রস্তুত এবং গরিবদের মধ্যে বিতরণের পুরো দায়িত্ব আপনার পক্ষ থেকে হালাল বাজারের কর্মীরা পালন করবেন। স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা ও কোরবানির ধর্মীয় আচার পালন হবে সঠিক উপায়ে।

কোরবানির নিয়তে নির্দিষ্ট পরিমাণ হাদিয়া প্রদান করে এক নামে বা একাধিক নামে/ভাগে কোরবানীর এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন যে কেউ।

টেক জায়ান্ট গুগলের সাবেক কর্মী ও তথ্যপ্রযুক্তিবিদ ড. খান মোঃ আনোয়ারুস সালামের সরাসরি তত্ত্বাবধানে হালাল-বাজার ডট কমের অনলাইন কোরবানি কার্যক্রম পরিচালিত হবে।

এ বিষয়ে ড. আনোয়ারুস সালাম বলেন, সকলের জন্য যথাযথভাবে কোরবানি পালন এবং এই কোরোনাকালে বেশি সংখ্যক মানুষকে সাহায্য করার লক্ষ্যে হালাল-বাজার তাদের কার্যক্রম শুরু করেছে। ইতিমধ্যেই দেশে এবং বিদেশে অনেকেই এই কার্যক্রমকে সাফল্যমন্ডিত করার জন্য যারা এগিয়ে এসেছেন তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান তিনি।

স্বাস্থ্যকর গরু ও ছাগল কেনা থেকে শুরু করে পরবর্তী সব ধাপ সম্পন্ন করা হবে হালাল-বাজারের প্রশিক্ষিত কসাই ও বিতরণ কর্মীদের তত্ত্বাবধানে ধর্মীয় রীতি মেনে। প্রদত্ত নামে কোরবানির পশুর ছবি, কোরবানির ছবি-ভিডিও প্রদান করা হবে, যদি কেউ চান। ঈদুল আজহার দিনে ওই কোরবানির মাংস যথাযথ সামাজিক দূরত্ব অনুসরন করে বাংলাদেশের দরিদ্র, অভাবী এবং অনাথ মানুষের মাঝে বিতরণ করা হবে।

প্রাথমিকভাবে এই অনলাইন কোরবানি কার্যক্রমের বিপরীতে গরুর ভাগের জন্য নয় হাজার টাকা এবং একটি ছাগলের বিপরীতে দশ হাজার টাকা ধার্য করা হয়েছে। এই পরিমাণ অর্থ প্রদানের মাধ্যমে হালাল-বাজারে সম্পূর্ণ অলাভজনক ও সেচ্ছাসেবা কার্যক্রমের মাধ্যমে পবিত্র কোরবানির কার্যক্রম সম্পন্ন করা যাবে।

কোরবানির অর্ডার করতে ও বিস্তারিত জানতে ফোন করুন ০১৫৫২৩৪৬১২৬ নাম্বারে, ভিজিট করুন: https://www.halal-bazaar.com/

Tags: কোরবানি
Previous Post

বাকনারের যে দুই ভুলে ম্যাচ হেরেছিল ভারত!

Next Post

রিজেন্টের ভুয়া রিপোর্ট: ১০ লক্ষ টাকা করে দিতে নোটিশ

Next Post
রিজেন্ট হাসপাতালের প্রবেশদ্বারে ভুয়া রিপোর্টের তদন্তের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রিজেন্টের ভুয়া রিপোর্ট: ১০ লক্ষ টাকা করে দিতে নোটিশ

প্রয়াত বলিউড পরিচালক রজত মুখোপাধ্যায়, শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড পরিচালক রজত মুখোপাধ্যায় মারা গেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT