চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাকনারের যে দুই ভুলে ম্যাচ হেরেছিল ভারত!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:45 অপরাহ্ন 19, জুলাই 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও ভারতের ক্রিকেটারদের মধ্যে আলোচনা ও মাঠের পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

২০০৮ সালের সিডনি টেস্ট, ক্রিকেট ইতিহাসে অন্যতম বিতর্কিত ম্যাচের একটি। ম্যাচে অ্যান্ড্রু সাইমন্ডস ও হরভজন সিংয়ের তর্ক-বিতর্ক ইতিহাসে ঠাঁই পেয়েছে ‘মাঙ্কি গেট’ কেলেঙ্কারি হিসেবে। আম্পায়ারের একাধিক ভুলও ঘি ঢেলেছিল সেই বিতর্কের আগুনে। ক্যারিবীয় আম্পায়ার স্টিভ বাকনারকে সরিয়ে নেয়ার প্রতিবাদও উঠেছিল ভারতের পক্ষ থেকে। এরপরই আস্তে আস্তে ক্রিকেট থেকে সরে যেতে হয় আইসিসির একসময়কার নাম্বার ওয়ান আম্পায়ারকে!

বোর্ডার-গাভাস্কার ট্রফির সেই টেস্টে আম্পায়ারের দায়িত্বে ছিলেন বাকনার ও ইংলিশম্যান মার্ক বেনসন। দুজনের একাধিক বিতর্কিত ভুলের কারণে প্রথম ইনিংসে দারুণ লিড থাকার পরও শেষপর্যন্ত ১২২ রানে হেরে বসে ভারত। সিডনি টেস্ট জিতে সিরিজও ঘরে তোলে অস্ট্রেলিয়া।

আম্পায়ারের ভুল আর ‘মাঙ্কি গেট’ কেলেঙ্কারি মিলিয়ে ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট সম্পর্কে এতটাই ফাটল ধরেছিল, আইসিসিকে হস্তক্ষেপও করতে হয়েছিল। সিডনি টেস্টের পর সিরিজ বয়কটের দাবি উঠেছিল ভারতের পক্ষ থেকে।

সেই টেস্টের ১২ বছর পর স্টিভ বাকনার স্বীকার করেছেন ম্যাচে তার ভীষণ দুটি ভুল ছিল, যা ভারতকে হারতে বাধ্য করেছে। মিড-ডের কাছে সাক্ষাৎকারে ভুলগুলো তুলে ধরেছেন কিংবদন্তি এ আম্পায়ার।

‘২০০৮ সালের সিডনি টেস্টে দুটি ভুল করেছিলাম। প্রথম ভুলটা ছিল একজন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানকে সেঞ্চুরি করতে দেয়া, তখন পর্যন্ত ভারত ভালোই খেলছিল।’

‘দ্বিতীয় ভুলটা ছিল একদম ম্যাচের শেষদিনে। ওই ভুলটার কারণেই ভারত ম্যাচটা হেরে যায়। পুরো ম্যাচে আমার কেবল এ দুটি ভুলই ছিল। কিন্তু আমিই কী এক ম্যাচে দুই ভুল করা প্রথম আম্পায়ার? তারপরও এ দুটি ভুল আমাকে এখনো তাড়া করে বেড়ায়।’

দুই দশকেরও বেশি সময় ধরে আভিজাত্যের সঙ্গে আম্পায়ারিং করা বাকনারের ক্যারিয়ার মূলত সিডনি টেস্টের পরেই থমকে দাঁড়ায়। তার পরিচালনায় সবরকম ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায় ভারত, যা তার ক্যারিয়ারের সবচেয় বড় দাগ।

বাকনার বলছেন, দিনশেষে তিনি মানুষ। মানুষ হিসেবে আম্পায়ারিংয়ের সময় ভুল হওয়াটাই স্বাভাবিক। তার মতে একজন আম্পায়ারের সবচেয়ে বড় গুণ যে ভুলটা কোথায় হচ্ছে তা ধরতে পারা, ‘আপনাকে জানতে হবে যে ভুলটা কোথায় হচ্ছে, এরপর একই ভুল আর করা যাবে না।’

‘আমি কোনো অজুহাত দিচ্ছি না। কিন্তু কিছু কিছু সময় বাতাস পিচের উল্টো দিকে বয়ে যায়, আর তখন শব্দ বাতাসের সঙ্গে ভেসে যায়।’

‘স্টাম্প মাইকের কারণে অনেক শব্দ ধারাভাষ্যকাররা শুনতে পায়। কিন্তু আম্পায়ারদের কানে তা পৌঁছায় না। এই বিষয়টি কিন্তু দর্শকদের জানা নেই।’

Tags: আইসিসিবিসিসিআইভারত-অস্ট্রেলিয়া টেস্টলিড স্পোর্টসসাইমন্ডসসিডনি টেস্টহরভজন
Previous Post

চীনা নেতৃত্ব থেকে বেরিয়ে আসতে চায় টিকটক

Next Post

করোনার ঝুঁকি এড়িয়ে হালাল বাজারের উদ্যোগে অনলাইন কোরবানি

Next Post
হালাল বাজারের মাধ্যমে নিরাপদ কোরবানি ও পশু বিক্রয়. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার ঝুঁকি এড়িয়ে হালাল বাজারের উদ্যোগে অনলাইন কোরবানি

রিজেন্ট হাসপাতালের প্রবেশদ্বারে ভুয়া রিপোর্টের তদন্তের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রিজেন্টের ভুয়া রিপোর্ট: ১০ লক্ষ টাকা করে দিতে নোটিশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT