চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির সদস্য সংগ্রহ সভায় আওয়ামী লীগের হামলার অভিযোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:39 অপরাহ্ন 19, জুলাই 2017
in কুষ্টিয়া, রাজনীতি
A A

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে বিএনপি’র সদস্য সংগ্রহ সভায় হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের এলোপাথাড়ি মারপিটে ৫ বিএনপি নেতা-কর্মী আহত হয়েছে। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের দায়ী করেছে বিএনপি।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর উপজেলা বিএনপি’র কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় বিএনপি’র নেতা সাবেক এমপি অধ্যাপক শহীদুল ইসলামের ব্যক্তিগত প্রাইভেটকার সহ কয়েকটি মোটর সাইকেল ভাঙচুর করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক এমপি কুষ্টিয়া জেলা বিএনপি’র সাবেক সভাপতি অধ্যাপক শহীদুল ইসলামের নেতৃত্বে মিরপুর উপজেলা বিএনপি’র কার্যালয়ে দলের নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম চলছিল। বেলা সাড়ে ১১টার দিকে ২০-২৫ জন সশস্ত্র হামলাকারী এসে তাদের ওপর হামলা চালায়। তারা বিএনপি নেতাকর্মীদের এলোপাথাড়ি মারধর করে। এ সময় এনটিভি’র ক্যামেরাপার্সন শারফুজ্জামানকেও মারধর করে এবং ক্যামেরার ট্রাইপড ভেঙে ফেলে।

ঘটনার পরে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা ও গ্রেপ্তারের ঘটনা ঘটেনি।

Tags: কুষ্টিয়াবিএনপিহামলা
Previous Post

বঙ্গবন্ধুর ছবি অবমাননার দায়ে ইউএনও কারাগারে

Next Post

বাংলাদেশি হত্যায় মার্কিন নাগরিকের যাবজ্জীবন

Next Post
বাংলাদেশি

বাংলাদেশি হত্যায় মার্কিন নাগরিকের যাবজ্জীবন

৫৭ ধারা বাতিল করে ১৯ ধারা হচ্ছে

‘বিতর্কিত’ ৫৭ ধারা বদলে ১৯ ধারা: সমস্যা কি আরও বাড়ছে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT