চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হামলার প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:53 অপরাহ্ন 31, জানুয়ারি 2018
in শিক্ষা
A A

সারাদেশে প্রগতিশীল ছাত্রজোটের ডাকা ধর্মঘটে নেতাকর্মী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল ছাত্রজোট।

বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলটি মধুর ক্যান্টিন থেকে শুরু করে লেকচার থিয়েটারের সামনে দিয়ে কলাভবন ঘুরে কেন্দ্রীয় গ্রন্থাগার হয়ে মধুর ক্যান্টিনের সামনে দিয়ে ডাকসু ভবনের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক লিটন নন্দী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের একাংশের সভাপতি নাঈমা খালেদ মনিকা, দপ্তর সম্পাদক শ্যামল বর্মণ, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাহিদ সুজন, ছাত্র ঐক্য ফোরামের যুগ্ম-আহবায়ক সরকার আল ইমরান, ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তুহিন কান্তি দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

মিছিল শেষে সমাবেশে লিটন নন্দী বলেন, সরকারদলীয় ছাত্র সংগঠনের নেতাকর্মীরা তাদের সন্ত্রাস ও দখলদারিত্ব কায়েম করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীদের ওপর একের পর এক হামলা করছে। তারা বেপরোয়া আচরণ ছাত্র সমাজ প্রত্যাখ্যান করবে।

‘হামলা মামলা আন্দোলনের মাধ্যমে কখনও ন্যায় সঙ্গত আন্দোলনকে দমানো যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন ছড়িয়ে পড়া সেটার প্রমাণ করে।’

জাহিদ সুজন বলেন, ছাত্রলীগ সারা বাংলাদেশে প্রগতিশীল ছাত্র জোটের ডাকা ধর্মঘটে বিভিন্ন জায়গায় হামলা করেছে। এই ন্যাক্কারজনক হামলার বিচার চাই। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিপীড়ন বিরোধী সাধারণ শিক্ষার্থীদের হামলাকারীদেরকে চিহ্নিত করে বিচার করতে হবে।

‘সকল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আনতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হামলাবাজ-মামলাবাজ প্রক্টর গোলাম রব্বানিকে অবাঞ্ছিত ঘোষণা করছি। কারণ তিনি বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছেন। অবিলম্বে ব্যর্থতার কারণে প্রক্টরকে পদত্যাগ করার দাবি জানাই।’

Tags: ছাত্রলীগের হামলা
Previous Post

আইসিসির সন্দেহে একগাদা হাস্যকর ‘রানআউট’!

Next Post

জোর করে মানুষকে কাঁদানো যায়, হাসানো যায়না: টেলি সামাদ

Next Post

জোর করে মানুষকে কাঁদানো যায়, হাসানো যায়না: টেলি সামাদ

জোড়া পতনের আগে মুশফিক-মুমিনুল বীরত্ব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT