চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিসির সন্দেহে একগাদা হাস্যকর ‘রানআউট’!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:51 অপরাহ্ন 31, জানুয়ারি 2018
in স্পোর্টস
A A

একদলের প্রায় সব ব্যাটসম্যানই হয় রানআউট, নয়তো স্টাম্পিংয়ের শিকার! ব্যাটসম্যানরা যেন ভুলেই যাচ্ছেন অপরপ্রান্তের পপিং ক্রিজ আসলে কোথায়! সংযুক্ত আরব আমিরাতের আজমান অল স্টারস টি-টুয়েন্টি লিগের এক ম্যাচে এমন হাস্যকর একগাদা রানআউট কাণ্ড পড়েছে আইসিসির সন্দেহের তালিকায়। চলছে ফিক্সিং নিয়ে তদন্ত।

দুবাই স্টারস বনাম শারজাহ ওয়ারিয়র্সের ম্যাচে প্রথমে ব্যাট করে ১৩৬ রান তোলে দুবাই। লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৪৬ রানে অলআউট শারজাহ। যার অধিকাংশই রানআউট, নয়তো স্টাম্পিং।

ফিল্ডারদের হাতে বল থাকার পরও হাস্যকর চেষ্টায় রানের জন্য দৌড়ে আউট হওয়া, স্পিন বলে অলসের মত ক্রিজ থেকে বেরিয়ে স্টাম্পিং হওয়া; এমন এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হওয়ার পর টনক নড়ে ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসির।

খেলায় ফিক্সিং হয়েছে নাকি নিছকই শিশুতোষ আউটের ঘটনা সেটা তদন্তের ভার সংস্থাটির দুর্নীতি দমন ইউনিট বা আকসুকে দিয়েছে আইসিসি। লজ্জাকর এমন ঘটনায় লিগের মাত্র দুদিন গড়ানোর পর লিগ বন্ধ করে দিয়েছে আরব আমিরাত ক্রিকেট সংস্থা। সংশ্লিষ্টদের করা হয়েছে জরিমানাও।

ম্যাচের ভিডিও ভাইরাল হবার পর ঠাট্টা-তামাশার ঝড় উঠেছে টুইটারেও। সাবেক ক্রিকেটার মাইকেল ভন লিখেছেন, ‘একি দেখলাম!’

অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যের ক্রিকেট প্রধান নিক কামিন্স লিখেছেন, ‘আমার সবচেয়ে পছন্দের রানআউটটা হল ব্যাটসম্যান রানআউট হতে চাচ্ছেন, অথচ ফিল্ডার তাকে আউট হতে অসহযোগিতা করছে। হা হা!’

Tags: আইসিসি
Previous Post

বইমেলায় আহমেদ শফিকের ‘মাঘ মল্লিকা’

Next Post

হামলার প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ

Next Post

হামলার প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ

জোর করে মানুষকে কাঁদানো যায়, হাসানো যায়না: টেলি সামাদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT