চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাতিরঝিলে বিনোদনপ্রেমীদের নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:20 অপরাহ্ন 27, জানুয়ারি 2021
in - সেমি লিড, অপরাধ
A A
হাতিরঝিলের ব্রিজ ও পার্কে দর্শনার্থীদের ভিড় ও নিরাপত্তা ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর হাতিরঝিলে বিনোদনপ্রেমীদের নিরাপত্তা বাড়াতে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা।

এরই ধারাবাহিকতায় বিনোদনপ্রেমীদের উত্যক্ত করার অভিযোগ ১৬ যুবককে আটক করে হাতিরঝিল থানা পুলিশ। পরে মুচলেকা নিয়ে অভিভাবকের কাছে তুলে দেয়া হয়।

আজ থেকে অবসর কাটাতে আসা মানুষদের বিনোদন স্বস্তিদায়ক করতে পোশাকে ও সাদা পোশাকে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘সম্প্রতি পুলিশ সদরদপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ শাখা পরিচালিত ফেসবুক পেজে একজন নাগরিক জানায় রাজধানীর হাতিরঝিল এলাকায় অবসরে বিনোদন এবং সুন্দরভাবে সময় কাটানোর জন্য আগত বিনোদনপ্রেমীরা কিছু কিশোরের হয়রানির শিকার হচ্ছেন।

হাতিরঝিল এলাকায় অবসর কাটাতে বা বেড়াতে আসা মানুষের নিরাপত্তা প্রদানের জন্য পুলিশের প্রয়োজনীয় আয়োজন থাকা সত্ত্বেও বিষয়টি গুরুত্বসহ দেখার জন্য পুলিশ সদরদপ্তর থেকে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হয়।

হাতিরঝিল থানার তাৎক্ষণিক উদ্যোগ ও তৎপরতায় গতকাল মঙ্গলবার রাতে হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকায় বেড়াতে আসা লোকজনকে উত্যক্ত করার অভিযোগে ১৬ জন কিশোরকে আটক করা হয়।

পরে প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে কোন মামলা না পাওয়ায় তাদেরকে পিতা-মাতার জিম্মায় দেয়া হয়।’’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘‘হাতিরঝিলে অবসর কাটাতে আসা মানুষের বিনোদনকালীন সময় স্বস্তিদায়ক করার লক্ষ্যে আজ থেকে পোশাকে ও সাদা পোশাকে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। এছাড়া, মোবাইল পেট্রোল টিমও দায়িত্ব পালন করবে। এর ফলে এখানে বেড়াতে আসা মানুষের অবসর উদযাপন আরও নিরাপদ হবে।’’

Tags: হাতিরঝিল
Previous Post

কোটি দর্শকের সামনে আসছে ‘দ্য ডিসিপল’

Next Post

ভ্যাকসিন: করোনাভাইরাস প্রতিরোধে মাইলফলক

Next Post
বাংলাদেশে করোনা ভ্যাকসিন প্রদান কর্মসূচির ছবি, স্বাস্থ্যকর্মী ও কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভ্যাকসিন: করোনাভাইরাস প্রতিরোধে মাইলফলক

স্বর্ণের বার ও কীবোর্ডের ছবি, অর্থনৈতিক ও স্বর্ণ ব্যবসার প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

অপরিশোধিত স্বর্ণ আমদানির নীতিমালা অনুমোদন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT