চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্যাকসিন: করোনাভাইরাস প্রতিরোধে মাইলফলক

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
8:26 অপরাহ্ন 27, জানুয়ারি 2021
in সম্পাদকীয়
A A
বাংলাদেশে করোনা ভ্যাকসিন প্রদান কর্মসূচির ছবি, স্বাস্থ্যকর্মী ও কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বহুল প্রতীক্ষিত করোনার ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি শুরু হয়েছে দেশে। বুধবার রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কর্মসূচি উদ্বোধন করেছেন। গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন তিনি।

কুর্মিটোলা হাসপাতালের নার্স রুনু বেরুনিকা কস্তাকে দিয়ে দেশে করোনা ভ্যাকসিনেশন কর্মসূচি শুরু হয়। রুনু ছাড়া ভ্যাকসিন নিয়েছেন- চিকিৎসক আহমেদ লুৎফুল মবিন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা, ট্রাফিক পুলিশের মতিঝিল বিভাগের কর্মকর্তা দিদারুল ইসলাম ও ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ।

প্রথমদিনে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রয়োগের জন্য ২০ ভায়েল (প্রতি ভায়েলে ১০টি ভ্যাকসিন) করোনার ভ্যাকসিন, বৃহস্পতিবার ঢাকার পাঁচটি হাসপাতালে ভ্যাকসিন প্রয়োগ কাজের জন্য ৮০ ভায়েল ভ্যাকসিন আজই ৫ হাসপাতালে পৌঁছে দেয়া হয়েছে।

ইতোমধ্যে ভারত থেকে ৫০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে এসেছে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত এই ভ্যাকসিন আনা হয়েছে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া থেকে ক্রয়চুক্তি অনুযায়ী। এর আগে ২১ জানুয়ারি বাংলাদেশকে ২০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন উপহার দেয় ভারত।

করোনার ভ্যাকসিন নিয়ে দেশের মানুষের মধ্যে আগ্রহের পাশাপাশি নানারকম দ্বিধা রয়েছে। করোনায় বিপর্যস্ত পুরো বিশ্বে ভ্যাকসিন তৈরির প্রক্রিয়ায় এখন পর্যন্ত নেয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতা, কাজেই বিজ্ঞানীদের কাজের প্রতি আস্থা রেখে ভ্যাকসিনেশন কর্মসূচিতে সময়মতো অংশগ্রহণ একান্ত কাম্য।

আমাদের আশাবাদ, সব ধরণের দ্বিধা কাটিয়ে দেশের সর্বস্তরে ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে দেশ নিরাপদ হয়ে উঠবে।

Tags: করোনাকরোনা ভ্যাকসিনকরোনাভাইরাসসম্পাদকীয়
Previous Post

হাতিরঝিলে বিনোদনপ্রেমীদের নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা

Next Post

অপরিশোধিত স্বর্ণ আমদানির নীতিমালা অনুমোদন

Next Post
স্বর্ণের বার ও কীবোর্ডের ছবি, অর্থনৈতিক ও স্বর্ণ ব্যবসার প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

অপরিশোধিত স্বর্ণ আমদানির নীতিমালা অনুমোদন

বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির আলোচনা সভা, পেনশনের আওতায় সকল নাগরিকের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সব নাগরিককে পেনশনের আওতায় আনার কাজ চলছে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT