চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলি আর্টিজান: নিহতদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

আরেফিন তানজীব by আরেফিন তানজীব
8:35 অপরাহ্ন 01, জুলাই 2017
in বাংলাদেশ
A A

গুলশানের অভিজাত হলি আর্টিজান বেকারিতে জঙ্গিদের বর্বরতম ও নৃশংস হামলার শিকার হয়ে নিহতদের স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ধর্মের অপব্যাখ্যা দিয়ে যারা কোমলমতি তরুণদের বিপদগামী করছে তাদের খুঁজে বের করার আহ্বান জানিয়েছে তারা।

বেসরকারী নর্দান বিশ্ববিদ্যালয়ের ছাত্র নুরুল আমিন চ্যানেল আই অনলাইনকে বলেন, এক বছর আগে যে জঙ্গি হামলাটি হয়েছে তা আমাদের বাঙ্গালি সংস্কৃতির জন্য একটি কালো অধ্যায়। যারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তারাও আমার মতো তরুণ। কিন্তু তাদেরকে ধর্মের নামে অপব্যাখ্যা দিয়ে মগজ ধোলাই করা হয়েছে। তাই ধর্মের নামে যারা অপব্যাখ্যা দিয়ে তরুণ সমাজকে নষ্ট করছে তাদের আইনের আওতায় আনতে হবে।

যুক্তরাষ্ট্রের শিকাগোতে লেখাপড়া করা তরুণী অধরা মাধুরী বলেন, জঙ্গি হামলা মেনে নেয়ার মতো কিছু না। আমার বয়সী কয়েকজন তরুণীও এখানে ছিল। দেশে হঠাৎ করে এমন পরিস্থিতি হবে তা কল্পনা করিনি। এই হামলার দু’মাস পর লেখাপড়ার জন্য আমি দেশ ছেড়ে শিকাগোতে যাওয়ার সময় ভেবেছিলাম ওখানকার ফ্রেন্ডরা আমাকে অন্যভাবে গ্রহণ করবে, কিন্তু তেমন কিছুই হয়নি।

একসময় ইতালি নিবাসী সুবোধ কুমার হালদার পরিবারসহ শ্রদ্ধা জানাতে এসে বলেন, ‘বাংলাদেশের পর সবচেয়ে বেশি সময়, প্রায় ১১ বছর ছিলাম আমি ইটালিতে। সেই ইটালির এতগুলো মানুষকে আমার দেশে হত্যা করা হয়েছে, এ নিয়ে একটা অপরাধবোধ নিয়ে এতদিন ছিলাম। আজ তাদেরকে শ্রদ্ধা জানাতে এসেছি, সবার কাছে ক্ষমা চাইতে এসেছি।’

ওই হামলায় নিহত ইশরাতের বন্ধু, মামা ও পরিবারের অন্য সদস্যরা আজ সেই স্থানে এসে দাঁড়ান। কারও মুখে কথা নেই। মামা বিচারপতি ওবায়দুল হাসান সেখানে গিয়ে নীরবে দাঁড়িয়েছিলেন।

ওবায়দুল হাসান গণমাধ্যমকে বলেন: জঙ্গিবাদ দূর করতে আইন শৃঙ্খলাবাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজকে এগিয়ে আসতে হবে। আপনার ছেলে কাদের সঙ্গে মিশছে তা বাবা-মা হিসেবে আপনার জানতে হবে।

মায়ের সঙ্গেই এসেছিলেন এ প্রজন্মের ছেলে আবেদীন। সে জানায়, ছোট থাকতে একবার রমনার বটমূলে বোমা হামলা হয়েছিল, তখন বুঝতাম না কি হয়েছিল। যখন হলি আর্টিজানে হামলা হলো, এর ভয়াবহতা আঁচ করতে পারছি। এটি বিভীষিকাময় অধ্যায় দেশ ও জাতির জন্য। এরকম কোন ঘটনা আমরা চাই না।

এছাড়াও নৃশংস হত্যাযজ্ঞের শিকার নিরীহ, নিরাপরাধ ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত, আওয়ামী লীগ, বিএনপি, ওয়ার্কাস পার্টি, প্রজন্ম ৭১, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিসহ বিভিন্ন সংগঠন।

ছবি: ওবায়দুল হক তুহিন

Tags: হলি আর্টিজানহলি আর্টিজান হামলা
Previous Post

আমি কেন ‘গ্ল্যামারাস’ সাংবাদিকতা ছেড়ে আজ ‘নিস্তরঙ্গ পুকুর’ শিক্ষক 

Next Post

সোনামানিককে তিনদিন পর ফিরে পেলেন মা

Next Post
shisho udhar

সোনামানিককে তিনদিন পর ফিরে পেলেন মা

ঢাকা বিশ্ববিদ্যালয়: কম খরচে বিশ্বসেরা গ্র্যাজুয়েট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT