চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোনামানিককে তিনদিন পর ফিরে পেলেন মা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:16 অপরাহ্ন 01, জুলাই 2017
in গাজীপুর, জনপদ, নরসিংদী
A A
shisho udhar

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর চৌয়ালা থেকে অপহরণ হওয়া ৭ মাসের শিশু সাবিকুন নাহার তোহাকে তিনদিন পর গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। সেসময় ঘটনায় জড়িত সাবিনা আক্তার (২০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।শনিবার ভোরে তিনদিনের পুলিশী অভিযানের পর গাজীপুর জেলার জয়দেবপুরের ডেকেরচালা এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

শনিবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আমেনা বেগম সাংবাদিকদের শিশুটিকে উদ্ধারের কথা জানান।

অপহৃত শিশু সাবিকুন নাহার তোহা নরসিংদী শহরের চৌয়ালা এলাকার আলমগীর হোসেন এবং স্মৃতি বেগমের মেয়ে। আর গ্রেপ্তার সাবিনা আক্তার ও তার পলাতক স্বামী রাকিবুল হাসান রানা আলমগীর হোসেনের ভাড়াটিয়া।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আমেনা বেগম বলেন, গত ২৮ জুন বুধবার বিকেল ৪টার দিকে রাকিবুল হাসান রানা ও তার স্ত্রী সাবিনা আক্তার অজ্ঞাত কয়েকজনের যোগসাজশে শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়। মেরে ফেলার হুমকি দিয়ে শিশুর পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

নরসিংদী মডেল থানায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে শিশুটিকে উদ্ধার ও আসামীদের গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ।

অভিযানের তিনদিনের মাথায় গাজীপুর জেলার জয়দেবপুরের ডেকেরচালা এলাকার গাজী বিল্লালের বাড়ির ভাড়াটিয়া আসু মিয়ার কক্ষ থেকে অপহৃত শিশু সাবিকুন নাহার তোহাকে উদ্ধার করা হয়।

শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কোলে তুলে দেয়া হয়েছে।

Tags: শিশু অপহরণশিশু উদ্ধার
Previous Post

হলি আর্টিজান: নিহতদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

Next Post

ঢাকা বিশ্ববিদ্যালয়: কম খরচে বিশ্বসেরা গ্র্যাজুয়েট

Next Post

ঢাকা বিশ্ববিদ্যালয়: কম খরচে বিশ্বসেরা গ্র্যাজুয়েট

হলি আর্টিজান: ‘নৃশংসতার শিকার সবাই আমার আপনজন’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT