চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলি আর্টিজানের ঘটনা নিয়ে বলিউডে সিনেমা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:51 পূর্বাহ্ন 05, আগস্ট 2021
in বিনোদন
A A
বলিউড সিনেমার পোস্টার, হলি আর্টিজানের ঘটনা ভিত্তিক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গুলশানের অভিজাত হলি আর্টিজান বেকারিতে নারকীয় জঙ্গি হামলার ৫ বছর পূর্ণ হয়েছে গত ১ জুলাই। এদিন দেশের ইতিহাসে ঘটে সবচেয়ে ভয়াবহ ও নৃশংস জঙ্গি হামলা। সেদিনের সেই বিভীষিকা আর আতংকে আতকে উঠেছিলো বাঙালি। সেই বেকারিতে হামলার ঘটনা নিয়ে এবার বলিউডে নির্মিত হচ্ছে সিনেমা।

টি-সিরিজের ব্যানারে নির্মিতব্য সিনেমাটির নাম ‘ফারাজ’। বুধবার রাতে প্রকাশিত হয়েছে সিনেমাটির ফার্স্ট লুক। ২৩ সেকেন্ডের গ্রাফিক্স ভিডিও শেয়ার দেয়ার পাশাপাশি জানানো হয় সিনেমার পাত্রপাত্রিদের নাম।

সিনেমাটি পরিচালনা করেছেন বলিউডের খ্যাতিমান নির্মাতা হংসল মেহতা। তিনি আলিগড়, সিটি লাইটস, সিমরান এবং স্ক্যাম ১৯৯২ এর মতো জনপ্রিয় সিনেমা ও ওয়েব সিরিজের নির্মাতা। টি-সিরিজের ভূষণ কুমার ছাড়াও প্রযোজকদের একজন হিসেবে ‘ফারাজ’ এর সঙ্গে আছেন আর্টিকেল ফিফটিন, থাপ্পড় এর মতো বহুল আলোচিত সিনেমার পরিচালক অনুভব সিনহা।

সিনেমাটি নিয়ে নির্মাতা হংসল মেহতা ভারতীয় গণমাধ্যমকে বলেন, প্রায় তিন বছর ধরে ‘ফারাজ’ এর গল্পটি পৃথিবীকে দেখাবো বলে অপেক্ষা করছি। ভূষণজি ও অনুভব সিনহাকে ধন্যবাদ, আমি যেভাবে সিনেমাটি করতে চেয়েছি, সেভাবে সমর্থন জানানোর জন্য। ‘ফারাজ’ হবে গভীর মানবিকবোধের এক গল্প।

এই ছবির মধ্য দিয়ে বলিউডে পা রাখতে যাচ্ছেন অভিনেতা পরেশ রাওয়ালের ছেলে আদিত্য রাওয়াল। ছবিতে আরো অভিনয় করবেন অভিনেতা কুনাল কাপুরের ছেলে জাহান কাপুর।

এরআগে ২০১৯ সালে হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনাকে কেন্দ্র করে ‘শনিবার বিকেল’ নামে একটি সিনেমা নির্মাণ করেন দেশের মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। যদিও সেই সিনেমাটি প্রদর্শনের জন্য এখনও ছাড়পত্র পায়নি। তবে এরইমধ্যে পৃথিবীর বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শীত হয়েছে সিনেমাটি, পেয়েছে প্রশংসা।

Tags: অনুভব সিনহাপরেশ রাওয়ালবলিউডবাংলাদেশলিড বিনোদনসিনেমাহলি আর্টিজান
Previous Post

সোহানের সমর্থন পেয়ে চাপমুক্ত ছিলেন আফিফ

Next Post

বিশ্বজুড়ে আক্রান্ত, মৃত্যু বাড়ায় নতুন শঙ্কা

Next Post
করোনা পরীক্ষার জন্য একজন ব্যক্তির নাকের স্বল্প পরীক্ষা নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজুড়ে আক্রান্ত, মৃত্যু বাড়ায় নতুন শঙ্কা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দরিদ্র দেশে ভ্যাকসিন নিশ্চিতে বুস্টার ডোজ স্থগিতের আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT