চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোহানের সমর্থন পেয়ে চাপমুক্ত ছিলেন আফিফ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:13 অপরাহ্ন 04, আগস্ট 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে একসঙ্গে আনন্দিত ও উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কঠিন সময়ে ব্যাট করতে নেমে হাল ধরেছেন। বাংলাদেশকে জিতিয়ে ছেড়েছেন মাঠ। উইনিং শটে মেরেছেন অসাধারণ এক বাউন্ডারি। ৩৭ রানের অপরাজিত ইনিংস খেলা আফিফ হোসেন ধ্রুব হয়েছেন ম্যাচসেরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টুয়েন্টিতে জয়ের অন্যতম নায়ক ম্যাচশেষে জানালেন, আরেক প্রান্ত থেকে পাওয়া সমর্থনে কঠিন কাজটা সহজ হয়ে গেছে।

‘মাঠে নামার সময় রিয়াদ ভাইয়ের থেকে একটিই ম্যাসেজ ছিল, যাওয়ার পর যেন দুই-তিন ওভার নরমাল খেলি। আমার পরিকল্পনা ছিল যেন যেন শেষ পর্যন্ত উইকেটে থাকতে পারি এবং ম্যাচটা শেষ করে আসতে পারি।’

‘ব্যাটিংয়ে নামার পর চেষ্টা করেছি উইকেট অ্যাসেস করার। উইকেটের আচরণ কেমন, সেটা খেয়াল রেখে যেন উইকেট না দিয়ে থাকতে পারি (ক্রিজে), শেষ পর্যন্ত যদি খেলতে পারি, বিশ্বাস ছিল যে প্রয়োজনীয় রেটই থাকুক না কেনো, ভালোভাবে শেষ করতে পারব।’

‘সোহান ভাই খুবই ভালো ব্যাট করেছে। দুজনের পরিকল্পনা ছিল যে উইকেট দেবো না। বল-টু-বল রান দরকার ছিল তখন। উইকেট না দিয়ে রান কীভাবে করা যায়, সেই চেষ্টা করছিলাম। অপর পাশ থেকে ভালো সমর্থন পাওয়ায় আমরা কোনো চাপ অনুভব করিনি।’

১২২ রানের লক্ষ্য কঠিন হয়ে উঠেছিল ইনিংসের মাঝে দ্রুত কয়েকটি উইকেট হারানোয়। সেখান থেকে জয়ের সুযোগ হাতছাড়া হতে দেননি আফিফ ও নুরুল হাসান সোহান। ষষ্ঠ উইকেটে দুজনের ৫৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে এনে দিয়েছেন ৫ উইকেটের জয়।

আফিফ ৩৭ ও সোহান ২১ রানে অপরাজিত থেকে ৮ বল আগেই খেলা শেষ করে আসেন।

টানা দুই ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টুয়েন্টি আগামী শুক্রবার। সামনের তিন ম্যাচে একটি জয় এলেই সিরিজ নিজেদের করে নেবে টাইগাররা।

Tags: আফিফওয়েডমাহমুদউল্লাহলিড স্পোর্টসসোহান
Previous Post

একদিনে ভ্যাকসিন পেলেন ৩ লাখ ৩৬ হাজারের বেশি মানুষ

Next Post

হলি আর্টিজানের ঘটনা নিয়ে বলিউডে সিনেমা

Next Post
বলিউড সিনেমার পোস্টার, হলি আর্টিজানের ঘটনা ভিত্তিক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হলি আর্টিজানের ঘটনা নিয়ে বলিউডে সিনেমা

করোনা পরীক্ষার জন্য একজন ব্যক্তির নাকের স্বল্প পরীক্ষা নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজুড়ে আক্রান্ত, মৃত্যু বাড়ায় নতুন শঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT