চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হরিয়ানার মুখ্যমন্ত্রী, রাজ্যপালেরও নাগরিকত্বের প্রমাণ নেই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:22 অপরাহ্ন 05, মার্চ 2020
in আন্তর্জাতিক
A A
হরিয়ানার মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের নাগরিকত্বের প্রমাণ নেই. Channel i News - চ্যানেল আই নিউজ

হরিয়ানার মুখ্যমন্ত্রী বিজেপি নেতা মনোহরলাল খট্টরেরও নাগরিকত্ব প্রমাণে প্রয়োজনীয় কাগজপত্র নেই। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, তথ্য অধিকার আইনের (আরটিআই) মাধ্যমে এ তথ্য পাওয়া গেছে।

আরটিআইয়ের মাধ্যমে আরও জানা যায়, হরিয়ানার রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্যসহ রাজ্য মন্ত্রিসভার বেশ কয়েকজন মন্ত্রীরও নাগরিকত্ব প্রমাণে প্রয়োজনীয় কাগজ নেই।

গত ২০ জানুয়ারি পি পি কাপুর নামে রাজ্যের পানিপথ শহরের এক নাগরিক আরটিআই’র মাধ্যমে মুখ্যমন্ত্রী, রাজ্যপালসহ কয়েকজন মন্ত্রীর নাগরিকত্ব প্রমাণে প্রয়োজনীয় কাগজ রয়েছে কিনা, জানতে চান। এর পরিপ্রেক্ষিতে এ তথ্য জানা যায়।

হরিয়ানার তথ্য কর্মকর্তা পুনম রথি বলেন, আমাদের কাছে থাকা রেকর্ডে তাদের নাগরিকত্বের বিষয়ে কোনো তথ্য নেই। তাদের নাগরিকত্ব সম্পর্কিত নথি নির্বাচন কমিশনের কাছে থাকলেও থাকতে পারে।

এর আগে, গত ১৭ জানুয়ারি শুভঙ্কর সরকার নামে এক ভারতীয় আরটিআই’র মাধ্যমে জানতে চান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাগরিকত্বের সনদ রয়েছে কিনা। জবাবে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছিল, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কোনো নাগরিকত্ব সনদ নেই। জন্মসূত্রে তিনি ভারতীয়।

বিজেপি সরকার সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও এনআরসি (জাতীয় নাগরিকপঞ্জি) নিয়ে সরব। কিন্তু তাদের প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ অনেকেরই নাগরিকত্বের সনদ নেই বলে জানা যাচ্ছে।

সংশোধিত নাগরিকত্ব আইনে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে ২০১৫ সালের আগে ভারতে যাওয়া অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। সমালোচকরা বলছেন, এই আইন বৈষম্যমূলক এবং ধর্মনিরপেক্ষ সংবিধানের ভাবমূর্তির পরিপন্থি। এনআরসি ও এই আইনের মাধ্যমে ভারতীয় মুসলিমদের রাষ্ট্রহীন করার চেষ্টা হচ্ছে।

Tags: মনোহরলাল খট্টরহরিয়ানা
Previous Post

করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য করণীয়

Next Post

ডিআইইউ সাংবাদিকতা বিভাগের নতুন প্রধান শফিউল ইসলাম

Next Post
ডিআইইউ সাংবাদিকতা বিভাগের নতুন প্রধান শফিউল ইসলাম ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিআইইউ সাংবাদিকতা বিভাগের নতুন প্রধান শফিউল ইসলাম

নেইমার ও এমবাপে ফুটবল খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

এমবাপেকে ধরে রাখতে দরকারে নেইমারকে বেচবে পিএসজি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT