চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমবাপেকে ধরে রাখতে দরকারে নেইমারকে বেচবে পিএসজি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:27 অপরাহ্ন 05, মার্চ 2020
in ফুটবল, স্পোর্টস
A A
নেইমার ও এমবাপে ফুটবল খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

দারুণ জমে উঠেছিল দুজনের জুটি। যদিও স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের খবর, সব ঠিক থাকলে চলতি মৌসুমেই শেষবারের মতো নেইমার ও কাইলিয়ান এমবাপেকে একসঙ্গে খেলতে দেখবে পিএসজি সমর্থকরা। পত্রিকাটি জানাচ্ছে, এমবাপেকে ধরে রাখতে যেকোনো কিছু করতে রাজী ফরাসি জায়ান্টরা, দরকারে নেইমারকে বিক্রি করে হলেও!

গত বুধবার স্প্যানিশ ক্রীড়া দৈনিক স্পোর্ত জানিয়েছে, ২০২০-২১ মৌসুমের দলবদলে বার্সার প্রথম লক্ষ্য থাকবে নেইমারকে আবারও ন্যু ক্যাম্পে ফেরানো। অন্যদিকে এমবাপের প্রতি অনেকদিন ধরেই নজর আরেক স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। ভবিষ্যতের মহাতারকা বিবেচনায় ২১ বছর বয়সী বিশ্বকাপজয়ী ফরাসি ফরোয়ার্ডকে দলে টানতে চায় রিয়াল। এমবাপেরও বেশ সায় আছে এ দলবদলে।

দলের দুই সেরা খেলোয়াড়ের দিকে দুই স্প্যানিশ জায়ান্টের এমন লোভাতুর দৃষ্টি দুশ্চিন্তায় ফেলেছে পিএসজিকে। দুজনকে একসঙ্গে ধরে রাখতে গেলে যে আদতে কাউকেই রাখা যাবে না, সেটা বেশ বুঝছে ক্লাবটি। তাই একজনকে ত্যাগ করতে পারে তারা।

এএসের ভাষ্যমতে সেটি নেইমার হওয়ার সম্ভাবনাই বেশি। আরেক সংবাদমাধ্যমে জানানো হয়েছে, নেইমারকে পেতে অ্যান্টনিও গ্রিজম্যানকে অদলবদল করতে রাজী বার্সা। চলতি মৌসুমে একাধিকবার চোটে পড়লেও বেশ ফর্মেই আছেন ২৮ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে ২০ ম্যাচে করেছেন ১৬ গোল। চোট কাটিয়ে চ্যাম্পিয়ন্স লিগে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২-১ গোলে হারা ম্যাচে মূল্যবান অ্যাওয়ে গোলটি তারই করা।

বারবার চোটে পড়া নেইমারের চেয়ে যদিও এমবাপেকেই বেশি গুরুত্ব দিচ্ছে পিএসজি। তার চোট প্রবণতা তুলনামূলক কম। ২৬ ম্যাচে ২৩ গোল করা ফ্রেঞ্চ ফরোয়ার্ড এরইমধ্যে লম্বা রেসের ঘোড়া হিসেবে নিজেকে তুলে ধরেছেন। এইজন্যই এমবাপের দিকে এতবেশি নজর রিয়ালের।

এমবাপেকে নিয়ে দুশ্চিন্তাও বাড়ছে। পিএসজির সঙ্গে এখন পর্যন্ত নতুন চুক্তিতে বসেননি তরুণ ফরোয়ার্ড। গো ধরে বসে আছেন মৌসুম শেষের পর ইউরো ও টোকিও অলিম্পিকে খেলার। তাকে নতুন চুক্তিতে বসানোর জন্য অবশ্য যেকোনো কিছুই করতে রাজী পিএসজি।

Tags: নেইমার-এমবাপেপিএসজিলিড স্পোর্টস
Previous Post

ডিআইইউ সাংবাদিকতা বিভাগের নতুন প্রধান শফিউল ইসলাম

Next Post

রাজু আলীমের জন্মদিন আজ

Next Post
রাজু আলীমের ছবি, বাংলাদেশি সাংবাদিক ও লেখক. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজু আলীমের জন্মদিন আজ

জাতীয় পাট দিবসে ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে: পাটমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT