চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হঠাৎ বিপর্যয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:41 অপরাহ্ন 23, সেপ্টেম্বর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

শুরুর ধাক্কা সামলে উঠছিলেন লিটন-মুশফিক। দুজনে যখন থিতু হওয়ার পথে, তখন উইকেট বিলিয়ে আসেন লিটন। এরপর দুই রানআউটে নেমে এসেছে বিপর্যয়।

এশিয়া কাপে আবু ধাবিতে সুপার ফোরের এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। দ্রুত ফিরে যান ওপেনার শান্ত এবং তিন নম্বরে নামা মিঠুন।

শান্ত ফেরেন পঞ্চম ওভারের শেষ বলে। আফতাব আলমকে হাফভলি বানিয়ে কাভার দিয়ে উড়িয়ে মারতে চেয়েছিলেন। কানায় লেগে উঠে যায় পয়েন্টের আকাশে। ওখানে ছিলেন রহমত শাহ। বলে চোখ রেখে তালুবন্দি করেন। ১৮ বলে ৬ করে ফিরতে হয় শান্তকে।

পরের ওভারের তৃতীয় বলে মিঠুনকে ফেরান মুজিব উর রহমান। টার্ন করে ভেতরে ঢোকা বল ঠিকমতো সামলাতে ব্যর্থ হন মিঠুন। প্যাডে লাগলে আম্পায়ার আঙুল উঁচু করে দেন। রিভিউ না নিয়েই ১ রানের মাথায় পথ ধরেন ডানহাতি এ ব্যাটসম্যান।

এরপর মুশফিক-লিটন ৬৩ রানের জুটি গড়েন। এই জুটি ভাঙেন রশিদ খান। অফস্টাম্পের এক বলে সামনে ঝুঁকে সুইপ করেন। ঠিক মতো ব্যাটে না লাগলে চলে যায় স্লিপে। ইহসানুল্লাহ অনায়াসে সেটি ধরে ফেলেন। আগের তিন ম্যাচে ১৩ রান করা লিটন এদিন ৪৩ বলে ৪১ করে ফেরেন। একই ওভারের শেষ বলে সাকিব (০) রানআউট হয়ে বিদায় নেন।

২১তম ওভারের পঞ্চম বলে পথ ধরেন মুশফিক। ইমরুল কায়েস লেগসাইডে বল ঘুরিয়ে দাঁড়িয়ে থাকেন। মুশফিক ততক্ষণে অনেকটা পথ চলে আসেন। সেখান থেকে আর ফিরতে পারেননি। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ১৪৪ রান করা মুশফিককে ফিরতে হয় ৫২ বলে ৩৩ রান করে।

Tags: এশিয়া কাপ-২০১৮
Previous Post

বছরজুড়েই ওপেনিং জুটির দুর্দশা

Next Post

আশুলিয়ায় সিম্ফনির মোবাইলফোন কারখানা উদ্বোধন

Next Post

আশুলিয়ায় সিম্ফনির মোবাইলফোন কারখানা উদ্বোধন

কচুরিপানা পরিষ্কার করা এক ইউএনও’র গল্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT