চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কচুরিপানা পরিষ্কার করা এক ইউএনও’র গল্প

আফরিন আপ্পি by আফরিন আপ্পি
8:06 অপরাহ্ন 23, সেপ্টেম্বর 2018
in বাংলাদেশ
A A

ছুটির দিনের সকাল। চারিদিকে শত শত উৎসুক মুখ। বিস্ময় ভরা দৃষ্টি। সেই দৃষ্টি গিয়ে আটকেছে এক তরুণের উপর। যিনি বিলের পানিতে নেমে কচুরিপানা পরিষ্কার করছেন।

নিজেকে সাধারণের পর্যায়ে নামিয়ে আনা অসাধারণ এই মানুষটি আসলে একজন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। গত শুক্রবার এমন অনন্য দৃষ্টান্ত তৈরি করেন দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার দায়িত্বে থাকা মো: মশিউর রহমান।

দীর্ঘদিন ধরে অযত্ন-অবহেলায় পড়ে থাকা নবাবগঞ্জের আশুরার বিলের কচুরিপানা সাড়ে তিন ঘণ্টা সাঁতরে পরিষ্কার করেছেন তিনি। শুধু তাই নয়, তার আগে অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করেন ঐতিহ্যবাহী বিলটি।

ইউএনও’র এ ধরনের উদ্যোগের কারণ কি? কেনই বা তিনি নিজে পানিতে নেমে বিলটি পরিষ্কার করলেন? এসব নিয়ে চ্যানেল আই অনলাইনের সঙ্গে খোলামেলা কথা বলেছেন মশিউর রহমান।

রাজশাহীর গোদাগাড়ি উপজেলার পদ্মার পাড়ে জন্ম ইউএনও মশিউর রহমানের। ৩০তম বিসিএসের মাধ্যমে নিয়োগ পান প্রশাসন ক্যাডারে। এরপর ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর যোগ দেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে। এরপর থেকেই সেই উপজেলার উন্নয়নে করে চলেছেন একের পর এক কাজ।

নবাবগঞ্জের প্রায় প্রতিটি রাস্তাকে তিনি উদ্ধার করেছেন অবৈধ দখলদারদের হাত থেকে। আগে যে রাস্তায় পাশাপাশি দুটো রিকশা চলতে কষ্ট হত, এখন সেখানে অবাধে যাওয়া আসা করতে পারে বড় বড় গাড়ি।

এরপর তার দৃষ্টি যায় প্রায় দখল হতে থাকা আশুরার এ বিলটির দিকে। বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কথা বলে নেমে পড়েন বিল উদ্ধারে। যেই কথা সেই কাজ। গত এক মাস যাবৎ বিলটি অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন ইউএনও।

গত শুক্রবার ছিল তার এ কাজের শেষ দিন। আর সেদিনটিতেই তিনি বিল উদ্ধারে নেমে পড়েন পানিতে।পদ্মার পাড়ে জন্ম হওয়ায় নদীর প্রতি আবেগটা যেনো একটু অন্যরকম। আর তাই পানিতে নামতে তার  দ্বিধা হয়নি একটুও।

খোদ ইউএনওকে বিলে নামতে দেখে বসে থাকতে পারেননি স্থানীয় জনসাধারণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বন কর্মকর্তা এমনকি সাংবাদিকরাও। তারাও ইউএনওর সাথে অংশ নেন এ অভিযানে।

লাল শাপলা, পদ্ম ফোটা বিলটি অবৈধ দখলদালদের কবলে পড়ে প্রায় হারাতে বসেছিলো তার ঐতিহ্য। হরেক প্রজাতির মাছ পাওয়া বিলটিতে প্রভাবশালীরা নিজেরাই বাঁধ দিয়ে মাছ ধরতো। সাধারণ জনগণের সেখানে প্রবেশ ছিল নিষিদ্ধ। কিন্তু এখন সেই বিলটি উন্মুক্ত হয়েছে সবার জন্য। সরু হতে থাকা বিলটি যেনো নতুন করে জীবন ফিরে পেয়েছে। ৩৬০ হেক্টর এলাকাজুড়ে অবস্থিত এই আশুরার বিলটিতে মেলে বিলুপ্তপ্রায় অন্তত আট প্রজাতির মাছ।

নিজে পানিতে নেমে বিল পরিষ্কারের এই ব্যতিক্রমী উদ্যোগের কারণ কি? এ প্রশ্নের উত্তরে ইউএনও মশিউর রহমান বলেন: ‘প্রথমত ইউএনও হিসেবে সরকারি সম্পত্তি রক্ষা করা আমার দায়িত্ব। আমি এখানে যোগ দেয়ার পর থেকে এই বিলটি সম্পর্কে, এর ঐতিহ্য সম্পর্কে শুনেছি। আমি লোকমুখে শুনেই কল্পনা করতে পারতাম বিলটি আসলে কতটা সুন্দর ছিল। এর পাশেই রয়েছে একটা শালবন। যা বিলটির পরিপূরক। বন আর বিলের যে পরিবেশ তা সত্যিই মনোমুগ্ধকর। কালের পরিক্রমায় বিল ভরাট হয়েছে। আমি চেষ্টা করেছি বিলটিকে তার আগের রূপে ফিরিয়ে নিতে।’

এ স্থানে পর্যটন শিল্পেরও অপার সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন ইউএনও।

তবে এ ধরনের কাজে বাধার সম্মুখীন হলেও কখনও পিছপা হননি ইউএনও মশিউর রহমান। সেক্ষেত্রে নিজস্ব কৌশল ও বুদ্ধিমত্তা দিয়ে সহজেই কাবু করে ফেলতে পেরেছেন প্রতিপক্ষকে।

মশিউর রহমান বলেন: ‘সুবিধাভোগী বিশাল জনগোষ্ঠী যখন ক্ষতির সম্মুখীন হয় তখন তারা সরাসরি কাজে বাধা দেয়। তখন তাদের বোঝাতে চেষ্টা করি, এতে করে তাদের ক্ষতি নয় বরং লাভই হবে। তারপরও যখন তারা রাজি না হন তখন একটু প্রচ্ছন্ন হুমকি বা ভীতির মাধ্যমেই বোঝানোর চেষ্টা করি।’

নিজ দায়িত্বে অটল থেকে সরকারি সম্পদ রক্ষায় বদ্ধ পরিকর এই তরুণ কর্মকর্তা। দেশকে ভালোবেসে কাজ করে যেতে চান তিনি।

Tags: ইউএনওউপজেলা নির্বাহী অফিসারদিনাজপুরসেমি লিড
Previous Post

আশুলিয়ায় সিম্ফনির মোবাইলফোন কারখানা উদ্বোধন

Next Post

বাঁদর চড়ে বসে আছে রামছাগলের ঘাড়ে

Next Post

বাঁদর চড়ে বসে আছে রামছাগলের ঘাড়ে

ইন্টারপোলের হাতে গ্রেফতার ধর্ষণ মামলার আসামী নারায়ণগঞ্জে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT