চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হঠাৎ নিখোঁজ ছয় শিশু, অপহরণকারী ধরতে পোস্টারিং

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:55 অপরাহ্ন 15, ডিসেম্বর 2017
in বিনোদন
A A
নিখোঁজ শিশুদের ছবি ও অপহরণকারীর পোস্টার, উদ্ধার অভিযানের জন্য প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

হঠাৎ নিখোঁজ ছয়টি শিশু। বান্দরবানে বেড়াতে এসে এমন বিপর্যয় ঘটেছে। ধারণা করা হচ্ছে, কোন দুর্ধর্ষ ডাকাত দল তাদের অপহরণ করেছে। এদিকে অপহরণকারীকে ধরতেও পোস্টার পড়েছে পুরো শহরে কিন্তু পোস্টারগুলোতে নীচে দিয়ে দেওয়া হয়েছে একটি ফেসবুক পেইজের ঠিকানা।

তাতে ঢুকে দেখা যায় যে, নিখোঁজ হওয়া শিশুগুলো হল আঁখি এবং তার ৫ বন্ধু। অন্যদিকে তাদের অপহরণ করেছে দুর্ধর্ষ অস্ত্র চোরাচালানী কাদের বখস। সাদাকালো একটি পোস্টারে দেখা যায় তাতে লেখা আছে-‘নিখোঁজ সংবাদ : এই কিশোর-কিশোরীরা বান্দরবানে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়েছে । সম্ভবত কোন দূর্ধর্ষ ডাকাত দল তাদের অপহরণ করে অজানা গন্তব্যে নিয়ে গেছে । এদের কোন সন্ধান পাওয়া গেলে অনুগ্রহ করে নিচের ঠিকানায় যোগাযোগ করুন।’

অন্য আরেকটি পোস্টারে একে ধরিয়ে দিন উল্লেখ করে লেখা আছে-দুর্ধর্ষ সন্ত্রাসী, শিশু অপহরণকারী ও অস্ত্র চোরাচালানীকে ধরিয়ে দিন।

তবে রাজধানীর বিভিন্ন জায়গায় দেয়ালে করা পোস্টারিং আসলে ‘আঁখি ও তার বন্ধুরা’ চলচ্চিত্রের প্রচারণা। এমন প্রচারণা প্রসঙ্গে ছবিটির পরিচালক ‘দীপু নম্বর টু’, ‘আমার বন্ধু রাশেদ’ খ্যাত মোরশেদুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘মূলত কৌতূহল তৈরী করতে এমন প্রচারণা। যত মজার উপায়ে কৌতূহল তৈরী করা যায় তার চেষ্টা করেছি আমরা। তবে এমন পোস্টারিং যে কিছু বিভ্রান্তির সৃষ্টি করবে সেটি সত্য।’

২২ ডিসেম্বর সারা দেশে মুক্তি পাবে কথাসাহিত্যিক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ‘আঁখি এবং আমরা ক’জন’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘আঁখি ও তার বন্ধুরা’ চলচ্চিত্রটি।  ‘আঁখি ও তার বন্ধুরা’ ছবিতে নাম ভূমিকায় জাহিন নাওয়ার হক ছাড়াও আছেন সুবর্ণা মুস্তাফা, তারিক আনাম খান, আল মনসুর, মান্নান হীরা, মুনিরা ইউসুফ মেমি, সুস্মিতা সিনহা, অনন্য সামায়েল, জুয়াররিয়া আহমেদ, অরিয়ানা কবির, শাকিল আহমেদ, আইমান মাহমুদ, আবদুস শিহাব, সৈয়দ আশিকুজ্জামান, ধ্রুবন্তী ও নাভিদ হাসান। সরকারি অনুদানপ্রাপ্ত ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন মনন চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড।

Previous Post

টুকরো টুকরো স্মৃতিতে খণ্ড খণ্ড ইতিহাস

Next Post

পপির যে গল্প সিনেমাকেও হার মানায়

Next Post
বাংলাদেশি নারী সাংবাদিক চ্যানেল আই অনলাইনের জন্য সাক্ষাৎকার নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পপির যে গল্প সিনেমাকেও হার মানায়

ফুয়াদ ও মালার নতুন গানের প্রচার ছবি, বাংলার সাংস্কৃতিক পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের গানে মালা গাঁথলেন ফুয়াদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT