চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হজের খুতবায় যা যা বলা হলো

রুমী সাঈদ by রুমী সাঈদ
9:51 অপরাহ্ন 31, আগস্ট 2017
in বিশেষ
A A
হজের সময় মুসল্লিরা প্রার্থনা ও ধ্যান-ধারণা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরব থেকে: এ বছর বিশ্বের দু্ইশটির মতো দেশ থেকে প্রায় বিশ লক্ষ মুসলমান পবিত্র হজব্রত পালন করতে পবিত্র আরাফাতের ময়দানে সমবেত হন। সেখানে হজের খুতবায় হজের গুরুত্ব ও তাৎপর্য উল্লেখ করে ইমাম বিভিন্ন বয়ান রাখেন।

তিনি মুত্তাকির বৈশিষ্ট্য ও উত্তম রিজিক অর্জনের সম্পর্কে উল্লেখ করে বেশি বেশি ইবাদত করতে বলেন এবং হজে ইব্রাহিম (আঃ) স্মৃতি চারণ করেন। হজের নিয়ম-কানুন যথাযথ মেনে চলার তাগিদ দেন। নবী ও রসুল প্রেরণের গুরুত্ব উল্লেখ করেন। তিনি বলেন, রসুলগণ মানুষকে সত্যপথ দেখিয়েছেন এবং আল্লাহর একাত্ববাদের কথা বলেছেন। তিনি বলেন, আল্লাহই সব কিছুর স্রষ্টা।

তিনি বলেন, মহানবী(সঃ) যা বলেছেন তা আল্লাহর পক্ষ থেকে বলেছেন।তিনি মহানবীর (সঃ) সাহাবিদের মতো ঈমান আনয়ন সহ মানুষকে আল্লহর প্রতি, নবী-রসুলদের প্রতি, কিতাব সমূহের প্রতি, ফেরেস্তাদের প্রতি বিশ্বাস স্থাপন করতে বলেন। নামাজ ও যাকাত আদায় রোজা ও হজ পালনের কথা বলেন। কবুল হজের প্রতিদান জান্নাত বলে উল্লেখ করেন তিনি। এছাড়া দশম হিজরিতে নহানবী (সঃ) হজ পালন করেন, শরিয়ত মতো চলা, সুদ থেকে বিরত থাকা, আল্লাহর নেয়ামত স্মরণ করার কথাও বলেন।

খুতবায় ইমাম বলেন, রসুল ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। তিনি মোমেন ও কাফেরদের পার্থক্যের কথা,  কোরআন যে গোটা বিশ্বের জন্য রহমত সে কথা, ন্যায় বিচার, উত্তম চরিত্রের কথা, মহানবী(সঃ) যে পিতা-মাতার সাথে ভালো ব্যবহার করতেন সে কথা বলেন। তিনি শিরক না করা ও না জেনে কথা না বলার জন্য বলেন। পরস্পরের মধ্যে সুন্দর সম্পর্ক বজায় রাখা ও দরদী হবার জন্য তাগিদ দেন তিনি।

তিনি বলেন, মহানবী (সঃ) আল্লাহর পক্ষ থেকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। খুতবায় তিনি অন্যের মালামাল হেফাজত ও সীমা লঙ্ঘন না করার জন্য বলেন। জুলম, অন্যের সম্পদ গ্রাস, প্রতিশ্রতি রক্ষা আল্লাহর আনুগত্য, শৃংখলা বিধান, সন্ত্রাসী কাজ থেকে বিরত থাকতে বলেন। নারী ও পুরুষদের অধিকার নিশ্চিত করা ও এ বিষয়ে শরিয়তের কঠিন তাগিদের উল্লেখ করেন।

তিনি বলেন, কাবা মানুষের জন্য শান্তি ও নিরাপদ, মক্কা ও মদিনার রিুদ্ধবাদীদের আল্লাহ শাস্তি দিবেন এবং তা রক্ষা করার দায়িত্ব স্বয়ং আল্লাহ পাকের। মসজিদুর আকসার দায়িত্ব আবারও মুসলমানদের হবে। তিনি আরাফার দিবসের গুরুত্বেও কথা বলেন। এ দিন সবচেয়ে বেশী মানুষকে আল্লাহপাক ক্ষমা করবেন বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, মহানবী (সঃ) বলেছেন কোরআন আকরে থাকতে, সব বিষয়ের সমাধান কোরআন। কোরআন গবেষণার গুরুত্ব উল্লেখ করে বলেন, হজ ও ওমরা আল্লাহর জন্য। এর প্রতিফল তিনিই দিবেন। তিনি দুই হারাম শরীফের খাদেম সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজের সহ হাজিদের সেবায় নিয়োজিত সবার জন্য দোয়া করেন। সমগ্র মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

Tags: হজহজের খুতবা
Previous Post

চিরনিদ্রায় শায়িত হলেন আব্দুল জব্বার

Next Post

গল্পটি চমৎকার, তাই কিছু বলব না এখন: ভাবনা

Next Post
ভাবনা

গল্পটি চমৎকার, তাই কিছু বলব না এখন: ভাবনা

নেতৃত্বাধীন ব্যক্তিরা নিরাপত্তা বাহিনীর সঙ্গে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সারোয়ার-তামিম গ্রুপের নতুন অংশ ‘ব্রিগেড আদ্-দার-ই-কুতনী’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT