চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিরনিদ্রায় শায়িত হলেন আব্দুল জব্বার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:33 অপরাহ্ন 31, আগস্ট 2017
in বিনোদন
A A
আব্দুল জব্বারের কবর

আব্দুল জব্বারের কবর

মিরপুর বু​দ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী, গত শতকের ষাট ও সত্তর দশকের জনপ্রিয় সংগীতশিল্পী আব্দুল জব্বার। আজ ৩১ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৪টা ৪০ মিনিটে তাঁকে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কয়েকজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা আর তাঁর পরিবারের মানুষজন। এখানে আব্দুল জব্বারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য বেলা সাড়ে ১১টায় আব্দুল জব্বারের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। এখানে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় বৃষ্টি উপেক্ষা করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁর মুখ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক সৈয়দ হাসান ইমাম, আশরাফুল আলম, শাহীন সামাদ, নমিতা ঘোষ, কল্যাণী ঘোষ, ইন্দ্রমোহন রাজবংশী, বুলবুল মহলানবীশ, মনোরঞ্জন ঘোষাল, সংসদ সদস্য কবি কাজী রোজী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরউল্লাহ চৌধুরী, সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন, কুদ্দুছ বয়াতি। বিভিন্ন সংগঠন-প্রতিষ্ঠানের পক্ষে শ্রদ্ধা নিবেদন করে জাসদ, জাসদ ছাত্রলীগ, ছাত্রলীগ, ওয়ার্কার্স পার্টি, ছাত্রমৈত্রী, সাম্যবাদী দল, গণতন্ত্রী পার্টি, ন্যাপ, ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ প্রেস কাউন্সিল, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সেক্টর কমান্ডারস ফোরাম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, মুক্তিযুদ্ধ জাদুঘর, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর, জাতীয় গণগ্রন্থাগার, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, জাতীয় গ্রন্থকেন্দ্র, গণসংগীত সমন্বয় পরিষদ, রবীন্দ্রসংগীতশিল্পী সংস্থা, উদীচী।

এরপর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে আব্দুল জব্বারের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

গতকাল ৩০ আগস্ট বুধবার সকাল ৯টা ২০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এরপর তার মরদেহ বারডেমের শবহিমাগারে রাখা হয়।

সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ আব্দুল জব্বারকে ১৯৮০ সালে একুশে পদক ও ১৯৯৬ সালে স্বাধীনতা পুরস্কার প্রদান করে বাংলাদেশ সরকার।

লেখা ও ছবি: আসিফ রহমান খান

Tags: আব্দুল জব্বার
Previous Post

ব্রাজিল, ইরানের পর রাশিয়া বিশ্বকাপে জাপান

Next Post

হজের খুতবায় যা যা বলা হলো

Next Post
হজের সময় মুসল্লিরা প্রার্থনা ও ধ্যান-ধারণা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হজের খুতবায় যা যা বলা হলো

ভাবনা

গল্পটি চমৎকার, তাই কিছু বলব না এখন: ভাবনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT