চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হকি দলের চোখ এশিয়া কাপের মূলপর্বে

আদিল আহমেদ by আদিল আহমেদ
9:16 অপরাহ্ন 05, জুলাই 2017
in স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

এশিয়া কাপ হকিকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয় হকি দল। অক্টোবরে ঘরের মাটিতে বসতে যাওয়া এশিয়ান শ্রেষ্ঠত্বের দশম আসরে ভালো কিছু করে দেখানোর প্রত্যয় কোচ মাহবুব হারুনের। তারুণ্যে ভরা দলটি দেশের মাটিতে প্রথমবারের মত ফ্ল্যাডলাইটের আলোয় খেলতেও মুখিয়ে আছে। লক্ষ্য সরাসরি আসরের মূলপর্বে খেলার।

জার্মান কোচ অলিভার কার্টজের বিদায়ের পর আবারও চয়নদের কোচিংয়ের দায়িত্ব বর্তেছে দেশীয় কোচ মাহবুব হারুনের কাঁধে। সমস্ত প্রতিকূলতার মধ্যেও দলকে শক্ত অবস্থানে এগিয়ে নিতে চান তিনি, ‘লক্ষ্যটা আসলে খুব বড় না আমাদের। এশিয়া কাপে সরাসরি খেলতে চাই।’

৩২ বছর পর আবারো বাংলাদেশের মাটিতে হতে যাচ্ছে এশিয়া কাপ। ৮ জাতির অংশগ্রহণে ১২ অক্টোবর থেকে মাওলানা ভাসানি হকি স্টেডিয়ামে বসবে ১১ দিনের টুর্নামেন্ট। সাউথ কোরিয়া, জাপান, চীন, ভারতের মত শক্তিশালী দলের বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতি নিতেই শুরু হয়েছে এই ক্যাম্প।

দেশের মাটিতে প্রথমবারের মত ফ্ল্যাডলাইটের আলোতে বসতে যাচ্ছে কোন হকি টুর্নামেন্ট। তাই কৃত্রিম আলোতে খেলার জন্য মুখিয়ে আছেন খেলোয়াড়রাও। দেশীয় হকির জন্যও দারুণ হতে যাচ্ছে এই ফ্ল্যাডলাইট সংযোজন। বললেন মিডফিল্ডার সারোয়ার হোসেন। বুধবার থেকে শুরু হওয়া এই ক্যাম্প চলবে কোরবানি ঈদের আগপর্যন্ত।

ডাক পাওয়া ৪০ জনের স্কোয়াডের ৩৫ জন যোগ দিয়েছেন ক্যাম্পে। জার্মান লিগ খেলা আর অসুস্থতার কারণে ক্যাম্পে যোগ দিতে পারেননি আশরাফুল, ইমন, চয়ন, সাব্বির এবং রানা। দলে ১৩ নতুন মুখ এলেও শৃঙ্খলাজনিত কারণে ডাক পাননি অভিজ্ঞ জিমি। টুর্নামেন্টের আগে ভারত এবং মালয়েশিয়ায় প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

Tags: এশিয়া কাপ হকি
Previous Post

অস্ট্রেলিয়ায় বিজয়-লিটনদের নাটকীয় জয়

Next Post

অন্যসব আবাসিক এলাকা থেকেও বাণিজ্যিক প্রতিষ্ঠান সরিয়ে নেয়া হোক

Next Post

অন্যসব আবাসিক এলাকা থেকেও বাণিজ্যিক প্রতিষ্ঠান সরিয়ে নেয়া হোক

মিয়ানমারে সাম্প্রদায়িক হামলায় প্রাণ গেলো এক রোহিঙ্গার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT