চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অন্যসব আবাসিক এলাকা থেকেও বাণিজ্যিক প্রতিষ্ঠান সরিয়ে নেয়া হোক

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
9:31 অপরাহ্ন 05, জুলাই 2017
in সম্পাদকীয়
A A

রাজধানী ঢাকার অভিজাত আবাসিক এলাকা হিসেবে পরিচিত গুলশান, বনানী, বারিধারা ও ধানমন্ডি থেকে সব ধরনের অবৈধ স্থাপনা এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান আগামী ১০ মাসের মধ্যে সরিয়ে নিতে বলেছেন হাইকোর্ট। ওইসব অবৈধ স্থাপনা উচ্ছেদে গত বছর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউকের অভিযান বন্ধে ২৩৭টি রিট আবেদন হয়েছিল। বুধবার সবগুলো রিটের নিষ্পত্তি করে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্টে বেঞ্চ রায় দেন। মূলত গত বছর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় ভয়াবহ জঙ্গি হামলার পর কূটনৈতিক জোনসহ এসব এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে গিয়ে অবৈধ স্থাপনা ও অননুমোদিত বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিষয়টি সামনে চলে আসে। হামলার ১০ দিনের মাথায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির জরুরি বৈঠকে ওইসব স্থাপনা সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়। এরপর রাজউক রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায় অননুমোদিত হোটেল, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানসহ ৫৫২টি প্রতিষ্ঠানের তালিকা করে। এসব প্রতিষ্ঠান উচ্ছেদের কার্যক্রমও শুরু করে রাজউক। কিন্তু ওই উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠান হাইকোর্টে রিট আবেদন করলে তা গত বছরের ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়। আমরা জেনেছি এর আগেও বিভিন্ন সময় একাধিকবার এসব এলাকার অবৈধ স্থাপনা সরিয়ে ফেলার সিদ্ধান্ত হয়েছিল। ২০১৫ সালেও স্থানীয় সরকার মন্ত্রণালয় এ ব্যাপারে উদ্যোগ নিয়েছিল। এজন্য তারা ঢাকার দুই সিটি করপোরেশন এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষকেও সহায়তা করতে অনুরোধ করে। কিন্তু শেষ পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি। এ বিষয়ে দেশের গণমাধ্যমগুলো শত শত প্রতিবেদন প্রকাশ করেছে। তাদের অনুসন্ধানে উঠে এসেছে; এসব এলাকার ৯০ ভাগ স্থাপনাই অননুমোদিত, অবৈধ। আর অবৈধ এসব স্থাপনা মূলত দেশের প্রভাবশালী রাজনীতিবিদ, সাবেক আমলা আর ব্যবসায়ীদের মালিকানায় প্রতিষ্ঠিত। তাই শক্তিশালী চক্রের সাথে না পেরে বারবার পিছু হটতে হয়েছে রাজউককে। তবে শেষ পর্যন্ত উচ্চ আদালতের রায়ে বিষয়টির সুরাহা হতে যাচ্ছে। আমরা এই রায়কে সাধুবাদ জানিয়ে বলতে চাই, নির্ধারিত সময়ের মধ্যেই যেন ওইসব অবৈধ স্থাপনা সরিয়ে নেয়া হয়। পাশাপাশি রাজধানীর অন্যসব আবাসিক এলাকায় এমন যত অবৈধ ও অননুমোদিত স্থাপনা রয়েছে; সেগুলোও সরিয়ে ফেলার কার্যকর উদ্যোগ নিতে রাজউকের প্রতি আহ্বান জানাই।

Tags: অবৈধ স্থাপনা উচ্ছেদগুলশানধানমন্ডিবনানীবারিধারা
Previous Post

হকি দলের চোখ এশিয়া কাপের মূলপর্বে

Next Post

মিয়ানমারে সাম্প্রদায়িক হামলায় প্রাণ গেলো এক রোহিঙ্গার

Next Post

মিয়ানমারে সাম্প্রদায়িক হামলায় প্রাণ গেলো এক রোহিঙ্গার

জার্সি হাতে খুলনা টাইটানসের কোচ মাহেলা জয়াবর্ধনে

বাংলাদেশে এসে স্মৃতিকাতর জয়াবর্ধনে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT