চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্রোতের বিপরীতে দীপিকা?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:40 অপরাহ্ন 09, জানুয়ারি 2020
in বিনোদন
A A
দীপিকা বন্দনা ও সমর্থকদের সঙ্গে উপস্থিত, স্রোতের বিপরীতে দীপিকা. Channel i News - চ্যানেল আই নিউজ

দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় চত্বরে হামলার ঘটনার প্রতিবাদে পথে নেমেছেন শিক্ষার্থীরা। গেল মঙ্গলবার তাদের সঙ্গে যোগ দিয়েছেন বলিউড তারকা দীপিকা পাডুকোন। কোনো মন্তব্য না করলেও জনসভায় বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তিনি এবং ছাত্রদের কয়েকজনের সঙ্গে কথাও বলেন।

ছাত্রদের এই সভাস্থলে দীপিকার উপস্থিতি প্রশংসা পাচ্ছে ভারত জুড়ে। বিতর্কও কম হচ্ছে না।

অনেকেই মনে করছেন দীপিকা ‘ছপাক’ সিনেমার প্রচারণার জন্য জেএনইউতে গিয়েছেন। বিশেষ করে মোদি ভক্তরা দীপিকার নতুন ছবি বয়কট করার ঘোষণা দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।

কিন্তু দীপিকার ভক্তরা এমন পদক্ষেপকে সাহসী বলছেন। ভারতের তরুণ ‍নেতৃত্বের বিরাট একটা অংশ জেএনইউতে আহত ছাত্রদের পাশে দীপিকার নীরব দাঁড়িয়ে থাকাকে ‘অনুপ্রেরণার’ বলেও উল্লেখ করেছেন।

তারা বলছেন, শুধুমাত্র নিজের সিনেমার প্রচারণার জন্যই যদি ছাত্রদের পাশে দীপিকা দাঁড়াতে আসতেন, তাহলে এখানে আসার আগে বহুবার ভাবনা চিন্তা করতেন। কেননা এই ছবিতে শুধু তিনি অভিনয় করেননি, বরং টাকাও লগ্নি (প্রযোজনা) করেছেন! কারণ নির্যাতিত ছাত্রদের সঙ্গে দাঁড়ানো মানে, ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে দাঁড়ানো! নিজের প্রযোজিত সিনেমার ভবিষ্যৎ হুমকিতে ফেলতে কে চায়! 

ইতোমধ্যেই জেএনইউতে শিক্ষার্থীদের প্রতি সংহতি জানানোর পর দীপিকা অভিনীত চলচ্চিত্র ‘ছপাক’ বয়কটের ডাক দিয়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

বলিউডের বড় তারকা এবং নির্মাতারা সাধারণত এ ধরনের আন্দোলনে মুখে কুলুপ এঁটে থাকেন। বিশেষ করে সরকারের বিরুদ্ধে ঘটা কোনো বিষয়ে সম্পৃক্ত হতে দেখা যায় না বড় তারকাকে। দীপিকা সেদিক থেকে নতুন ব্যতিক্রম দেখালেন। তাহলে কি বলিউডে সুপারস্টারদের মধ্যে একমাত্র দীপিকাই স্রোতের বিপরীতে?

১০ জানুয়ারি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দীপিকার ‘ছপাক’। অ্যাসিড–সন্ত্রাসের শিকার ভারতের লক্ষ্মী আগারওয়ালের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি ছবিটি। ছবিতে লক্ষ্মীর চরিত্রে অভিনয় করেছেন দীপিকা। মেঘনা গুলজার ছবিটি পরিচালনা করেছেন। দীপিকার বিপরীতে দেখা যাবে বিক্রান্ত মাসেইকে।

Tags: ছপাকজেএনইউদীপিকা পাড়ুকোনলিড বিনোদন
Previous Post

অ্যান্ডারসনের পিছু ছাড়ছে না চোট

Next Post

টিএসসিতে নেচে-গেয়ে ধর্ষকের প্রতি ধিক্কার

Next Post
নাচে গেয়ে ধর্ষকের বিরুদ্ধে প্রতিবাদে টিএসসিতে ছাত্রীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

টিএসসিতে নেচে-গেয়ে ধর্ষকের প্রতি ধিক্কার

ইজতেমায় ব্যাপক জনসমাগম, নিরাপত্তা ব্যবস্থা দৃশ্যমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ইজতেমায় ত্রিমাত্রিক নিরাপত্তা, থাকছে হেলিকপ্টার-ড্রোন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT