চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যান্ডারসনের পিছু ছাড়ছে না চোট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:37 অপরাহ্ন 09, জানুয়ারি 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
ইংল্যান্ড ক্রিকেট দলের খেলোয়াড় জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গত অ্যাশেজে চোট, দীর্ঘ পুনর্বাসনের পর চলতি সিরিজেই ফিরেছিলেন। ফিরেছিলেন চেনা ফর্মেও। কিন্তু মাঠের দৌড় দীর্ঘ হল না। পাঁজরের চোটে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ থেকে ছিটকে গেছেন জেমস অ্যান্ডারসন।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীর বেশ বেঁকে বসেছে মধ্য ৩৭ বছর বয়সী অ্যান্ডারসনের। ৬০০ টেস্ট উইকেটের খুব কাছাকাছি আছেন। আলোচনা আছে মাইলফলক ছুঁলে বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিতে পারেন।

সাউথ আফ্রিকায় চার টেস্টের সিরিজ খেলতে গেছে ইংল্যান্ড। দুই ম্যাচ শেষে ১-১এ সমতা। কেপটাউনে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে রোমাঞ্চকর এক লড়াইয়ে সমতা ফেরায় সফরকারীরা। ওইদিনই চোটে পড়েছেন বাঁহাতি এ পেসার। পাঁজরের বাম পাশে ওঠা ব্যথা নিয়েই সেদিন বল করেছিলেন অ্যান্ডারসন।

বুধবার স্ক্যান রিপোর্ট পেলে দেখা যায় চোট গুরুতর। সিরিজের বাকি দুই টেস্টে তাই অ্যান্ডারসনকে ছাড়াই এগোনোর সিদ্ধান্ত নিতে হয়েছে ইংল্যান্ডকে। এধরনের চোট সেরে উঠতে ছয় থেকে আট সপ্তাহের মতো সময় লাগে।

গত অ্যাশেজে ঘরের মাঠে নেমে প্রথম টেস্টে চার ওভার বল করেই মাঠ ছড়তে হয়েছিল অ্যান্ডারসনকে। ফিরে খেলতে পারলেন কেবল দুই টেস্টে। ছিটকে যেয়ে হতাশা ঝরেছে তার কণ্ঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি প্রকাশ করে বাড়িতে বসে সতীর্থদের সমর্থনের কথা লিখেছেন।

সেঞ্চুরিয়ন টেস্টে ইংল্যান্ডের হারা ম্যাচে দুই ইনিংসে একটি করে উইকেট নিয়ে সমালোচনায় পড়েছিলেন অ্যান্ডারসন। কেপটাউনে দুর্দান্তভাবে ফিরে আসেন। জবাব দেন বল হাতেই। প্রথম ইনিংসে ৪০ রানে ৫ উইকেট নেন, দ্বিতীয় ইনিংসে ব্যথা নিয়ে বল করে ঝুলিতে জমান ২ উইকেট।

ক্যারিয়ারে ১৫১তম টেস্ট শেষে তার নামের পাশে ৫৮৪ উইকেট। ২৮বার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিয়েছেন। এক টেস্টে দুই ইনিংস মিলিয়ে দশ বা ততোধিক উইকেট আছে তিনবার। শেষ দুবছর চোটের সাথে সখ্যতা নিয়মিতই। ছয়শর মাইলফলকে যেতে তাই প্রতিপক্ষ ব্যাটসম্যানদের পাশাপাশি নিজের শরীরের সাথেও লড়তে হচ্ছে ইংলিশম্যানকে।

Tags: অ্যান্ডারসনলিড স্পোর্টস
Previous Post

অস্কারে এবারও কোনো উপস্থাপক থাকবে না

Next Post

স্রোতের বিপরীতে দীপিকা?

Next Post
দীপিকা বন্দনা ও সমর্থকদের সঙ্গে উপস্থিত, স্রোতের বিপরীতে দীপিকা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্রোতের বিপরীতে দীপিকা?

নাচে গেয়ে ধর্ষকের বিরুদ্ধে প্রতিবাদে টিএসসিতে ছাত্রীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

টিএসসিতে নেচে-গেয়ে ধর্ষকের প্রতি ধিক্কার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT