চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ নীতি অনুমোদনে কী সুবিধা পাবে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:36 অপরাহ্ন 16, অক্টোবর 2017
in অর্থনীতি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রিসভা বৈঠকে চূড়ান্ত অনুমোদন পেয়েছে ‘স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ ব্যবস্থাপনা নীতি- ২০১৭’। জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নীতিটি চূড়ান্ত করতে তামাকবিরোধী সংশ্লিষ্টরা দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে এসেছে। ২০১৪-১৫ অর্থবছরে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্য বিবেচনায় সকল তামাকপণ্যের উপর ১ শতাংশ হারে স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ আরোপ করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালের ৩০-৩১ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত দক্ষিণ-এশীয় স্পিকার সম্মেলনে সারচার্জের অর্থে জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি গ্রহণের ঘোষণা দেন। তবে সারচার্জ ব্যবস্থাপনা নীতি না থাকায় ২০১৬-১৭ অর্থবছর পর্যন্ত এ খাতে প্রায় ৯০০ কোটি টাকা আদায় হলেও এই অর্থ ব্যবহার করা যায়নি।

সারচার্জ থেকে প্রাপ্ত অর্থ ব্যয়ের লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০১৫ সালে ‘স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ ব্যবস্থাপনা নীতি’ এর খসড়া প্রণয়নের কাজ শুরু হয়। খসড়াটির ওপর বিভিন্ন মন্ত্রণালয় প্রদত্ত মতামত সন্নিবেশিত করে ২০১৬ সালের ডিসেম্বর মাসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশের মাধ্যমে এই খসড়া নীতির ওপর সর্বসাধারণের মতামত গ্রহণ করা হয়। পরবর্তীতে, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে এটি আন্ত:মন্ত্রণালয়ের বৈঠকে অনুমোদন পায়। সর্বশেষ, আজ ১৬ অক্টোবর ২০১৭ তারিখে খসড়া নীতিটি মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হলে তা চূড়ান্ত অনুমোদন লাভ করে।

স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ ব্যবস্থাপনা নীতিতে এ তহবিলের অর্থ ব্যবহার করে জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি পরিচালনাসহ জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল- এনটিসিসি এর কার্যক্রম পরিচালনা, গণমাধ্যমে প্রচারণা, জাতীয় রাজস্ব বোর্ড এর অধীনে Tobacco Tax Cell (TTC)এর কার্যক্রম পরিচালনা, গবেষণা, কুইট লাইন স্থাপন, তামাকজনিত অসংক্রামক রোগ প্রতিরোধ বিষয়ক কার্যক্রমে সহায়তা প্রদান, তামাকচাষীদের বিকল্প ফসল চাষে উদ্বুদ্ধ করা ও স্টেকহোল্ডারদের দক্ষতা উন্নয়নে ব্যয় করার প্রস্তাব করা হয়েছে।

বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের ১১টি দেশে তামাকপণ্যে অতিরিক্ত শুল্ক হিসেবে স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ আদায় করা হয় এবং আদায় করা অর্থ তামাক নিয়ন্ত্রণসহ নানাবিধ কাজে ব্যয় করা হয়। এসব দেশগুলোর মধ্যে ভারত, থাইল্যান্ড, নেপাল, ভিয়েতনাম, কাতার, মঙ্গোলিয়া, লাওস, আইসল্যান্ড ও এস্তনিয়া অন্যতম।

Previous Post

জিয়া ইস্যুতে এখন আর কথা বলবেন না সিইসি

Next Post

আইন প্রণেতাদের স্বর্ণের বিস্কুট ‍উপহার দেয়া নিয়ে বিতর্ক

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আইন প্রণেতাদের স্বর্ণের বিস্কুট ‍উপহার দেয়া নিয়ে বিতর্ক

রাত ১০টা থেকে সকাল ৬টার মধ্যে আবর্জনা অপসারণে হাইকোর্টের নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT