চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইন প্রণেতাদের স্বর্ণের বিস্কুট ‍উপহার দেয়া নিয়ে বিতর্ক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:52 অপরাহ্ন 16, অক্টোবর 2017
in আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

ভারতের কর্নাটকের বিধান সভার ৬০ বছর পূর্তি উপলক্ষে তিনশ জন আইন প্রণেতাকে স্বর্ণের বিস্কুট উপহার দেয়ার পরিকল্পনা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।ব্যাঙ্গালুরুতে খাদে পড়ে অনেক লোকের মৃত্যু ও পয়ঃনিষ্কাশন সংকট নিয়ে জনরোশের পরও এই সিদ্ধান্ত নিয়েছে বিধান সভা।

এনডিটিভি জানায়, কর্নাটক বিধান সভার ৬০ বছর পূর্তি উপলক্ষে আগামী ২৫ ও ২৬ অক্টোবর আইন প্রণেতাদের এই উপহার দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। বর্ষপূর্তি উদযাপনের লক্ষ্যে সভার সচিবালয় সরকারের কাছে ২৭ কোটি  রুপী চেয়েছে।

এর মধ্যে আইন প্রণেতাদের জন্য ১৩ গ্রাম ওজনের স্বর্ণের বিস্কুটসহ ৫ হাজার কর্মকর্তা-কর্মচারীর জন্য স্মারক হিসেবে সিলভারের প্লেট করার সিদ্ধান্ত রনয়া হয়েছে। এরমধ্যে স্বর্ণের বিস্কুটের জন্য খরচ ধরা হয়েছে ৩ কোটি রুপী করে।

তবে বিধান সভার স্পিকার কেবি কোলিওয়াদ বর্ষপূর্তি উদযাপনের পরিকল্পনার কথা স্বীকার করলেও স্বর্ণের বিস্কুটের কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমরা প্রস্তাবনা দিয়েছি, যার মধ্যে অনেক কিছুই রয়েছে। অর্থ বিভাগ যদি মনে করে এটি ব্যয়বহুল এবং প্রত্যাখান করে, তবে ীনুষঠানের পরিকল্পনা বাদ দেয়া হবে। তবে আমরা স্বর্ণের বিস্কুট দিবো মর্মে কোন প্রস্তাব পাঠাইনি।’

যদিও মুখ্যমন্ত্রীর অফিস সূত্র জানিয়েছে, এ ধরণের প্রস্তাব পাঠানো হয়েছিল এবং অর্থ বিভাগ তা প্রত্যাখান করেছে। এমনকি মুখ্যমন্ত্রীও এটি প্রত্যাখান করবেন। গত সপ্তাহে মন্ত্রীসভার বৈঠকেও কয়েকজন মন্ত্রী এই হীরক জয়ন্তী উদডাপনের বাজেট নিয়ে প্রশ্ন তোলেন।

বিভিন্ন দলের নেতারাও এ ধরণের অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনার সমালোচনা করেছেন। তারা বলেছেন, দেশে যখন অনেক গুরুত্বপূর্ণ কাজ করার প্রয়োজনীয়তা রয়েছে, তখন এ ধরণের আযোজন করা নির্বুদ্ধিতার সামিল।

গত সপ্তাহে কর্ণাটকের বিধানসভায় অধিকবেশন চলাকালে আইনপ্রণেতাদের উপস্থিতির হার বাড়াতে দুপুরের খাবারের ব্যবস্থা চালু করার পরিকল্পনা করেন স্পিকার। আর আগে আইনপ্রণেতাদের কম উপস্থিতির কারণে স্পিকারকে অধিবেশন মুলতবি করতে হয়েছে।

Tags: ভারত
Previous Post

স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ নীতি অনুমোদনে কী সুবিধা পাবে বাংলাদেশ

Next Post

রাত ১০টা থেকে সকাল ৬টার মধ্যে আবর্জনা অপসারণে হাইকোর্টের নির্দেশ

Next Post

রাত ১০টা থেকে সকাল ৬টার মধ্যে আবর্জনা অপসারণে হাইকোর্টের নির্দেশ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইভ জি ইন্টারনেট সেবা শুরুর পথে ভারত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT