চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাস্থ্যমন্ত্রীর বিদেশে অবস্থান বিষয়ে যা বললেন কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:06 অপরাহ্ন 31, জুলাই 2019
in - সেমি লিড, রাজনীতি
A A

দেশের যখন ডেঙ্গুর প্রকোপ ব্যাপক আকার ধারণ করেছে, ঠিক তখন স্বাস্থ্যমন্ত্রীর বিদেশ যাত্রা দেশ জুড়ে সৃষ্টি করেছে নানামুখী আলোচনা-সমালোচনা। প্রশ্ন উঠেছে, এমন পরিস্থিতিতে সরকারের দায়িত্বশীল মন্ত্রী কীভাবে ব্যক্তিগত সফরে মালয়েশিয়া গেলেন?

সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: কে দেশে কে বিদেশে তা বিষয় নয়। ডেঙ্গু মোকাবেলায় কাজ হচ্ছে কি না, তাই বিষয়।

বুধবার ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজধানীর জিগাতলায় তিন দিনের পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধনকালে তিনি একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রীর মালয়েশিয়া সফর নিয়ে ওবায়দুল কাদের বলেন: কারো ব্যক্তিগত বিষয় নিয়ে আমি মন্তব্য করতে চাই না। বর্তমান পরিস্থিতিকে মানবিক সঙ্কট উল্লেখ করে তিনি বলেন, ডেঙ্গু মোকাবেলায় সবাইকে এক হয়ে কাজ করতে হবে।

তিনি আরও বলেন: অন্য যে কোন চ্যালেঞ্জের মতো ডেঙ্গু মোকাবেলায়ও সরকার সফল হবে।  পাড়া মহল্লায় এই পরিচ্ছন্নতা অভিযান চলবে। পরিস্থিতি বিবেচনায় স্বাচিপ বিনা মূল্যে ডেঙ্গুর রক্ত পরীক্ষা করবে বলেও জানান ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের ৩ দিনব্যাপী কর্মসূচি

ডেঙ্গু মোকাবেলায় আওয়ামী লীগের উদ্যোগে ৩ দিনব্যাপী সারাদেশে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন: এডিস মশা এমন শক্তিশালী কিছু নয় যে, আমরা ডেঙ্গু মোকাবেলা করতে পারবো না।

বুধবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের পাশে ধানমন্ডি লেকে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরুতে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন: এডিস মশা মানুষের চেয়ে এমন শক্তিশালী কিছু নয় যে আমরা এর বিরুদ্ধে প্রতিরোধ করতে পারবোনা, বিজয়ী হতে পারব না। আমরা ইনশাআল্লাহ বিজয়ী হবো। এ কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন না করে সাংবাদিক ভাইয়েরা আসুন আমরা একযোগে কাজ করি। অ্যাকশন প্রোগ্রাম একটি কঠিন চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ মোকাবেলায় সকলেরই দায়িত্ব আছে আসুন আমরা একযোগে এ কর্মসূচিকে সফল করে তুলি।

তিনি আরও বলেন: জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ ভয়ঙ্কর ডেঙ্গুর মশার বিস্তার রোধে, আমরা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।  শেখ হাসিনার নির্দেশ পরিচ্ছন্ন ডেঙ্গু মুক্ত বাংলাদেশ।  আমরা সেটি সফল করার জন্য কাজ করছি।  আমরা ভাষণে বিশ্বাস করি না। সারা বাংলাদেশের সকল সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে তিন দিনব্যাপী এ কর্মসূচি চলবে।

তিনি আরও যোগ করেন: আজকে বৃষ্টি মুখর পরিবেশ এর ভেতরেও আমাদের দলের সকল নেতারা এখানে সমবেত হয়েছে।  আমরা মশক নিধন কর্মসূচি পালন করছি। আমরা এখানে অংশ নিচ্ছি আমাদের নেতাকর্মীরা ঢাকা সিটির প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে এ কর্মসূচিতে অংশ নিচ্ছে। এ কর্মসূচির মূল প্রতিপাদ্য হচ্ছে সচেতনতামূলক।

এসময় জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন: আপনারা আপনাদের বাসস্থান আপনাদের আশপাশের জায়গাকে পরিষ্কার করুন।  ডেঙ্গু মশা যে সকল জায়গায় বিস্তার লাভ করতে পারে, সে সকল জায়গাকে টার্গেট করে আমাদের এগিয়ে যেতে হবে।  পরিচ্ছন্নতা অভিযান শুধু এই নগরী নয় সারা বাংলাদেশে আমরা পরিচালিত করবো।  বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আমরা অ্যাকশন প্রোগ্রামে থাকবো।

এসময় ডেঙ্গু চিকিৎসায় চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন: আমরা চিকিৎসকদের আহ্বান জানাচ্ছি এটার জন্যে নাম মাত্র ১০০ টাকা নিয়ে আপনারা চিকিৎসা করবেন।  অনেক মানুষের পক্ষে ৫০০ টাকা ১০০০ টাকা দিয়ে এ রোগের জন্য রক্ত পরীক্ষা করা সম্ভব নয়।  তাই আমি ডাক্তারদের আহবান জানাবো মানবতার স্বার্থে নামমাত্র পয়সায় কিংবা বিনা পয়সায় চিকিৎসাসেবা দিন।  সারা বাংলাদেশের সাচিব রক্ত পরীক্ষার বিষয়টি বিনা পয়সায় করবে বিএমএ-ও এ কাজটি করবে।  এটা মানবতার স্বার্থে কাজ।  সকলে মিলে আমরা ডেঙ্গু প্রতিরোধ করবো।

কর্মসূচি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান,জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এনামুল হক শামীম, বাহাউদ্দিন নাছিম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি, তথ্য গবেষণা সম্পাদক আফজাল হোসেন,কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি।

 

Tags: আওয়ামী লীগ সাধারণ সম্পাদকডেঙ্গুডেঙ্গু চিকিৎসামশক নিধন
Previous Post

তেজগাঁও টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে যুবককে পিটিয়ে হত্যা

Next Post

কোয়েন্টিনের কাজে নারাজ ব্রুস লির মেয়ে

Next Post

কোয়েন্টিনের কাজে নারাজ ব্রুস লির মেয়ে

জাহিদ মালেক সংবাদ সম্মেলন স্থগিত

জরুরি তলবে দেশে ফিরছেন স্বাস্থ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT