চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জরুরি তলবে দেশে ফিরছেন স্বাস্থ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:25 অপরাহ্ন 31, জুলাই 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A
জাহিদ মালেক সংবাদ সম্মেলন স্থগিত

ফাইল ছবি

সমালোচনার মুখে বিদেশে পারিবারিক সফর সংক্ষিপ্ত করে জরুরি ভিত্তিতে মালয়েশিয়া থেকে দেশে ফিরছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আগামী ৪ আগস্ট তার ফেরার কথা ছিল।

দেশে ফিরে আগামীকাল দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন তিনি। আর এজন্যই স্বাস্থ্য মন্ত্রণালয়ের আজ বুধবারের ব্রিফিং একদিন পিছিয়ে দেয়া হয়েছে।

বিশ্ব মাতৃদুগ্ধ দিবস এবং ডেঙ্গু’র বিষয়ে বুধবার দুপুর ১২টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন আহ্বান করেছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে সচিব আসাদুল ইসলামের বক্তব্য রাখার কথা ছিল।

তবে এ সংবাদ সম্মেলনের ১ ঘণ্টা আগে অনিবার্য কারণ উল্লেখ করে বাতিল করা হয়েছে। বিষয়টি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, আজকের সংবাদ সম্মেলন মূলত মাতৃদুগ্ধ নিয়ে আয়োজন করা হলেও এতে ডেঙ্গু প্রসঙ্গটি নিয়ে তোপের মুখে পড়তে হতো সচিবকে। তিনি পরিস্থিতি সামাল দিতে পারতেন না, সে কারণেই তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।

এমন কি সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুসহ মোট কতজনের মৃত্যু হয়েছে- তা নিয়েও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগকে তারা জানিয়েছে, ৩০ জুলাই পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ জনের। যা বেসরকারি হিসেবের ৪ ভাগের এক ভাগ।

ডেঙ্গু নিয়ে যে সময় সারাদেশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, ঠিক তেমনি একটি সময়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে কেউ খুঁজে পাচ্ছেন না। তিনি এখন কোথায়, তার সঠিক কোনো তথ্য নেই কারো কাছেই।

তবে মন্ত্রী দেশে নাকি দেশের বাইরে- এই ধোঁয়াশার মাঝেই প্রকাশ পায় মন্ত্রীর ছুটিতে বিদেশে যাওয়ার সময়সূচি।

স্বাস্থ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব মো. ওয়াহাদুর রহমানের সই করা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ২৫ জুলাই তারিখের একটি সময়সূচির বিজ্ঞপ্তিতে দেখা গেছে, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ব্যক্তিগত সফরে ২৮ জুলাই ঢাকা থেকে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা করেছেন।

আগামী ৩ আগস্ট সেখান থেকে বাংলাদেশের পথে রওনা হয়ে ৪ আগস্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছানোর কথা রয়েছে।

Tags: জাহিদ মালেকডেঙ্গুস্বাস্থ্যমন্ত্রী
Previous Post

কোয়েন্টিনের কাজে নারাজ ব্রুস লির মেয়ে

Next Post

কর্নিয়ার ‘মন খারাপের দিন’

Next Post

কর্নিয়ার ‘মন খারাপের দিন’

তিন হাসপাতাল ঘুরে ঢামেকে ‘জ্বরে’ আক্রান্ত ব্যক্তির মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT