চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাস্থ্যবিধি মেনে পর্যটন কেন্দ্র খোলার দাবি ভ্রমণ গ্রুপগুলোর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:59 অপরাহ্ন 21, জুন 2021
in অর্থনীতি
A A
স্মার্টনেসে সবকিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, স্বাস্থ্যবিধি মেনে পর্যটন কেন্দ্র খোলার দাবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যবিধি মেনে পর্যটন কেন্দ্রগুলো খুলে দিতে সরকারের কাছে দাবি জানিয়ে ফেসবুকে লিখে যাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক ভ্রমণ গ্রুপগুলো।  তারা তাদের দাবির পক্ষে যুক্তি দিয়ে লিখে ফেসবুকে তুলে ধরেছেন। 

করোনা পরিস্থিতি উন্নতি না হওয়ায় দীর্ঘদিন ধরে বন্ধ আছে পর্যটন কেন্দ্রগুলো। এই অবস্থায় বিভিন্ন গ্রুপগুলোর কর্মকাণ্ড একেবারে বন্ধ রয়েছে। গ্রুপের এডমিন ও উদ্যোক্তারা তাদের দাবির কথা ফেসবুকে প্রকাশের পাশাপাশি মানববন্ধনের মত কর্মসূচির কথাও ভাবছেন।

ভ্রমণ গ্রুপ টিজিবি’র ইমরানুল আলম লিখেছেন, দেশের ৪০ লাখ মানুষ পর্যটন এর সাথে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িত এবং পর্যটন বোর্ডের তথ্যমতে প্রায় দেড় কোটি মানুষের আহার আসে এই সেক্টর থেকে।  তার মধ্যে আমি একজন, আমার পরিবারের আছে বেশ কয়েকজন।  বিগত দিনে ৭ মাস এবং বর্তমানে ৪ মাস ধরে পর্যটন পুরোপুরি বন্ধ যেখানে দেশের অন্য প্রায় সকল সেক্টরই খোলা রয়েছে। আমাদেরও বাঁচার অধিকার আছে নিশ্চয়ই।  আর বাঁচতে হলে অর্থেরও প্রয়োজন! পর্যটন বন্ধ মানে শুধুই আয় বন্ধ, খরচ বন্ধ না। 

এক্সট্রিম ট্রেকার অব বাংলাদেশের এডমিন সেতু দাশ করোনাকালীন তাদের কষ্টের তুলে ধরে লিখেছেন, এতো কিছুর ভেতরে কোন কিছু কি বন্ধ রাখা হয়েছে? ঘর থেকে বের হওয়া বন্ধ করা হয়েছে? নিউমার্কেটে প্রতিদিন কি পরিমাণ ভিড় হয় জানেন? নাকি ঘুরতে গেলেই সংক্রমণ বেড়ে যাবে?

আরও যারা লিখেছেন ঘুরিফিরি ডট কমের ব্যবস্থাপনা পরিচালক আতিফ আসলাম, বাংলার পথের এডমিন মোহাম্মদ শফিকুল ইসলাম পলাশ, গ্রাম ই বাংলাদেশ এর প্রধান মিঠু সরকার, ড্রিম অন প্ল্যানেট ট্যুরস ব্যবস্থাপনা পরিচালক রাইসুল ইসলাম, ফড়িংয়ের দল এর ফাউন্ডার দিন ইসলাম রাজসহ আরও অনেকে।

অনলাইনভিত্তিক ভ্রমণ গ্রুপগুলোর সাথে গভীরভাবে যুক্ত পর্যটন করপোরেশনের এনএসটিটিআই এর সাবেক অধ্যক্ষ পারভেজ এ চৌধুরী।  একসাথে জোড়ালোভাবে সবার দাবি তুলে ধরতে পরামর্শ দিয়েছেন তিনি। 

গ্রুপের এডমিন ও উদ্যোক্তাদের সবার দাবি, যেসব এলাকায় করোনা বৃদ্ধি পেয়েছে সেসব এলাকায় লকডাউন চলুক, আর সেসব এলাকার পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকতে পারে। কিন্তু অন্যসব এলাকায় স্বাস্থ্যবিধি মেনে অন্যান্য খাতের মতো পর্যটন কেন্দ্রগুলো খুলে দেয়া হোক।

করোনা সংক্রমণের কারণে গতবছরের মার্চ মাসের শেষ থেকে বিভিন্ন পর্যটন কেন্দ্র বন্ধ করা হয়েছিল। পরে পরিস্থিতির উন্নতি হলে কিছুদিনের জন্য খুলে দেয়া হলেও সংক্রমণ বাড়ায় আবারও বন্ধ রাখা হয়েছে পর্যটন কেন্দ্রগুলো।

Tags: করোনাপর্যটন কেন্দ্রসামাজিক যোগাযোগ মাধ্যমস্বাস্থ্যবিধি
Previous Post

‘আশিকী ৩’ ছবির কেন্দ্রীয় চরিত্রে সুনীল পুত্র আহান

Next Post

তিন হাসপাতালে ফাইজারের ভ্যাকসিন কার্যক্রম শুরু

Next Post
একজন ব্যক্তি ফাইজার ভ্যাকসিন গ্রহণ করছেন, স্বাস্থ্যকর্মী পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন হাসপাতালে ফাইজারের ভ্যাকসিন কার্যক্রম শুরু

লুমেরা মেকআপ রিমুভার ওয়াইপ্সের দুটি প্যাকেট, একটি গোলাপি ও অন্যটি সবুজ রঙের. Channel i News - চ্যানেল আই নিউজ

ইনসেপ্টা হাইজিন বাজারে নিয়ে এলো লুমেরা মেকআপ রিমুভার ওয়াইপ্স

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT