চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আশিকী ৩’ ছবির কেন্দ্রীয় চরিত্রে সুনীল পুত্র আহান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:41 অপরাহ্ন 21, জুন 2021
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর জন্য সুনীল পুত্র আহানের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গত মার্চেই বাবা সুনীল শেঠিকে অনুসরণ করে বলিউডে আনুষ্ঠানিক পা রাখলেন ছেলে আহান। ছবির নাম ‘তড়প’। সেই ছবি শেষ করার আগেই এবার আরো চমকলাগা সংবাদ এলো!

ব্লকবাস্টার ফ্যাঞ্চাইজি ‘আশিকী’-র তিন নম্বর ছবির লিড হিরো হিসাবে বেছে নেওয়া হল আহান শেঠিকে।

ইটি-টাইমস সূত্রের খবর, আহানকে ‘আশিকী ৩’ এর প্রস্তাব দেয়া হয়েছে, তড়প-এর শুটিংয়ের ঝলক দেখেই দারুণ পছন্দ হয় প্রযোজক ভূষণ কুমারের। এরপরই বিগ বাজেট প্রোজেক্ট ‘আশিকী ৩’ এর জন্য সুনীল পুত্রকে পছন্দ করে নেন টি-সিরিজ কর্ণধার। ছবিতে কার সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে আহানকে তা এখন ঠিক করা হয়নি।

তবে আহানের বয়সের কথা মাথায় রেখে কোনও নবাগতা অভিনেত্রী এই ছবির হিরোইন হতে পারে বলে শোনা যাচ্ছে।

এরআগে ২০১৫ সালে সালমান খানের হাত ধরে বলিউড সফর শুরু হয়েছিল সুনীল কন্যা আথিয়ার। তার ছ’বছর পর বলিউড সফর শুরু হচ্ছে সুনীল পুত্রের। ‘তড়প’ ছবিতে আহানের নায়িকা হিসাবে দেখা মিলবে তারা সুতারিয়ার।

রোমান্টিক-অ্যাকশন জনরার ছবি হতে চলেছে ‘তড়প’, মার্চেই ছবির শুটিং শেষ করেছেন আহান-তারা। নির্মাতাদের কথায় এই ছবিতে ‘অভূতপূর্ব প্রেমের গল্প’। সবকিছু ঠিকঠাক থাকলে ২৪ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা এই ছবির।

অন্যদিকে আশিকী (১৯৯০) এর লিড রোলে অভিনয় করেছিলেন রাহুল রায় ও অনু আগারওয়াল, এই জুটিকে রাতারাতি খ্যাতির শিখরে পৌঁছে দিয়েছিল এই ছবি। ২৩ বছর পর এই মিউজিক্যাল ছবির রিবুট ভার্সন আসে, আশিকী ২। যেখানে দর্শক দেখেছে আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুরকে। এই ছবির মধ্য দিয়ে এই জুটিও ব্যাপক সাড়া ফেলে।

Tags: আশিকীআশিকী ৩বলিউডসিনেমাসুনীলসুনীল শেঠি
Previous Post

টাঙ্গাইলে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

Next Post

স্বাস্থ্যবিধি মেনে পর্যটন কেন্দ্র খোলার দাবি ভ্রমণ গ্রুপগুলোর

Next Post
স্মার্টনেসে সবকিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, স্বাস্থ্যবিধি মেনে পর্যটন কেন্দ্র খোলার দাবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যবিধি মেনে পর্যটন কেন্দ্র খোলার দাবি ভ্রমণ গ্রুপগুলোর

একজন ব্যক্তি ফাইজার ভ্যাকসিন গ্রহণ করছেন, স্বাস্থ্যকর্মী পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন হাসপাতালে ফাইজারের ভ্যাকসিন কার্যক্রম শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT