চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পিন তোপে বরিশালের দারুণ জয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:40 অপরাহ্ন 13, অক্টোবর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে স্পিন তোপ দেগে সিলেটের বিপক্ষে দারুণ এক জয় তুলেছে বরিশাল বিভাগ। তাদের জয় ইনিংস ও ১৩ রানে। তবে ঢাকা ও রাজশাহী বিভাগের ম্যাচে ফল আসেনি।

সিলেট-বরিশাল
রাজশাহীতে টায়ার-২ এর ম্যাচে তৃতীয় দিনে বরিশাল পেসার রাব্বির তোপে প্রথম ইনিংসে সিলেট গুটিয়ে গিয়েছিল মাত্র ৮৬ রানে।

বৃষ্টিতে প্রথম দুদিনের অনেকটা খেলা ভেস্তে যাওয়ায় পরে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলে ইনিংস ঘোষণা করে বরিশাল বিভাগ। ৫০.৩ ওভারে ৮ উইকেটে ২৩১ তুলে ইনিংস ছাড়েন অধিনায়ক ফজলে মাহমুদ।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সিলেট দুই উইকেট হারায় তৃতীয় দিনেই। রোববার শেষদিনে তাদের ১৩২ রানে গুটিয়ে জয় তোলে বরিশাল।

দুই স্পিনার তানবির ইসলাম ৪টি ও মনির হোসেন ৩টি করে উইকেট নিয়ে জয় ত্বরান্বিত করেন। রাব্বি প্রথম ইনিংসে ২৪ রানে ৬ উইকেট দখলে নেন, পরের ইনিংসে একটিও উইকেট পাননি ২৭ বছর বয়সী পেসার। তবে ম্যাচ সেরার পুরস্কার উঠেছে তার হাতেই।

ঢাকা-রাজশাহী
ফতুল্লায় টায়ার-১ এর ম্যাচটিতে প্রথম ইনিংসে ২৪০ তুলে অলআউট হয়েছিল ঢাকা বিভাগ। জবাব দিতে নেমে রাজশাহী বিভাগ প্রথম ইনিংসে তোলে ১৯৭ রান।

পরে ঢাকা নিজেদের দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ২৫৪ রানে। আর শেষদিনে রাজশাহী ৫ উইকেটে ১০৬ তোলার পর ম্যাচ ড্রর মুখ দেখে।

Tags: জাতীয় ক্রিকেট লিগরাব্বি
Previous Post

বন্ধ হলো রাজমনি সিনেমা হল, ভেঙে তৈরি হবে বাণিজ্যিক ভবন

Next Post

আবরার হত্যা: আরেক আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি

Next Post

আবরার হত্যা: আরেক আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি

বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT