চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্ধ হলো রাজমনি সিনেমা হল, ভেঙে তৈরি হবে বাণিজ্যিক ভবন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:36 অপরাহ্ন 13, অক্টোবর 2019
in বিনোদন
A A
সর্বশেষ রাজমনিতে প্রদর্শিত হয়েছে 'নোলক'/ ছবি: ইমন

সর্বশেষ রাজমনিতে প্রদর্শিত হয়েছে 'নোলক'/ ছবি: ইমন

প্রতিটি সিনেমা শেষে পর্দায় ভেসে ওঠে ‘সমাপ্ত’। গত ৩৬ বছরে পর্দায় হাজারও সিনেমার সমাপ্তি ঘোষণা হওয়া কাকরাইল মোড়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের কার্যালয়ের সামনে অবস্থিত রাজমনি সিনেমা হলের ‘সমাপ্তি’ ঘোষণা করলেন মালিক আহসানউল্লাহ মনি।

গেল ১১ অক্টোবর (শুক্রবার) থেকে রাজমনি সিনেমা হলটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান আহসানউল্লাহ মনি।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ইতোমধ্যে হল থেকে মেশিন এবং বিভিন্ন সরঞ্জাম খুলে ফেলা হয়েছে। রাজমনি সিনেমা হল ভেঙে নতুন করে নির্মাণ করা হবে বাণিজ্যিক ভবন। সিনেপ্লেক্স কিংবা আধুনিক থিয়েটার নির্মাণের পরিকল্পনা নেই।

১৯৮৩ সালে চালু হয়েছিল রাজমনি সিনেমা হল। রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকায় নব্বইয়ের দশকের শুরুর দিকে রমরমা ব্যবসা হতো। সিনেমার মন্দা হাওয়া লাগলে ধীরে ধীরে দর্শক আসাও কমে যায়। আহসানউল্লাহ মনি বলেন, গত ৫-৬ বছর ধরে ঈদ ছাড়া দর্শক হলে আসতে চায় না। সারাবছর লোকসান গুনতে গুনতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে।

রাজমনি সিনেমা হলে গত সপ্তাহে প্রদর্শিত হয়েছে ‘নোলক’ সিনেমা। ওই ছবির সপ্তাহ শেষে সিনেমা হল বন্ধ করে দেওয়া হয়।  আহসানউল্লাহ মনি জানান, সাত দিনে ২০০ জনের মতো দর্শক এসেছে সিনেমা হলে। তিনি বলেন, শাকিব খানের ছবি বলে তাও ২০০ মানুষ এসেছে। অন্যদের ছবির বেলায় এই সংখ্যাও আসতো না! এভাবে বছরের পর বছর লোকসান গোনা সম্ভব না।

সিনেমা হল বন্ধ হলেও কয়েকজন কর্মচারী এখনও রয়ে গেছেন। সিনেমা হলের আশপাশে সাঁটানো পোস্টার। রবিবার বিকেলে রাজমনি হলে গিয়ে দেখা যায়, তারা নিজেরা বসে গল্প করছেন। সবার মুখেই আফসোস, নিয়মিত ভালো সিনেমা মুক্তি পেলে হলটি বন্ধ হতো না।

এই কর্মীদের একজন নাম না প্রকাশের শর্তে চ্যানেল আই অনলাইনকে বলেন: হল চালাইয়্যা মালিককে প্রতি মাসে ভর্তুকি গুনতে হচ্ছিল। হল চালু রাখলে প্রতিদিন যে খরচ, তার অর্ধেকও টিকিট বিক্রি করে উঠত না। হলের বিশাল জায়গা। তাই মালিক আর লস না দিয়া নতুন বিল্ডিং করতাছে।

রাজমনির সাথেই আরেক হল রাজিয়া এ সপ্তাহে চালু রয়েছে। সেখানে চলছে পুরাতন এক ছবি। সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে জানা যায়, আগামী শুক্রবার থেকে রাজিয়া হলও বন্ধ করে দেয়া হবে। জানা যায়, রবিবার বিকেলের শোতে সেখানে দর্শক ছিল ৭-১০ জন।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দিন চ্যানেল আই অনলাইনকে বলেন: সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাওয়ার অন্যতম কারণ ভালো সিনেমার অভাব। মানুষকে জোর করে সিনেমা হলে আনা সম্ভব না। ভালো ছবির কথা শুনে দর্শক হলে এসে বারবার প্রতারিত হয়েছেন। তাই এখন তারা হল বিমুখ।

তিনি মনে করেন, এই হারানো দর্শক আবার ফিরিয়ে আনা কঠিন। ভালো সিনেমা উপহার দিতে পারলে দর্শক হলে আসবেন। যেসব সিনেমা মুক্তি পায়, সেগুলো দেখতে দর্শকেরা আগ্রহী হন না।

Tags: কাকরাইললিড বিনোদনশাকিব খান
Previous Post

মোস্তাফিজকে পাচ্ছে খুলনা

Next Post

স্পিন তোপে বরিশালের দারুণ জয়

Next Post

স্পিন তোপে বরিশালের দারুণ জয়

আবরার হত্যা: আরেক আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT