চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্থানীয় সরকারের আড়াই শতাধিক প্রতিষ্ঠানের মানোন্নয়নে চুক্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:59 অপরাহ্ন 11, জুলাই 2017
in বাংলাদেশ
A A
স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর গুনগত মানোন্নয়নে সরকার ও ইউএনডিপির চুক্তি

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী, দক্ষ এবং জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।

মঙ্গলবার রাজধানীর পরিকল্পনা কমিশনের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ‘কার্যকর ও জবাবদিহিতামূলক স্থানীয় সরকার (ইএএলজি)’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের জন্য এই চুক্তি স্বাক্ষরিত হয়।

নীতি সহায়তার মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে আরও দক্ষ, কার্যকর ও সর্বমুখী প্রতিষ্ঠানে পরিণত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। দেশের মোট ৮টি বিভাগ থেকে নির্বাচিত ৮টি জেলার ১৬টি উপজেলা ও ২৪০টি ইউনিয়ন পরিষদে এই প্রকল্প বাস্তবায়িত হবে।

পাঁচ বছর মেয়াদী এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৭.০৩ মিলিয়ন মার্কিন ডলার। সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি), ডানিডা ও ইউএনডিপি এ প্রকল্পে আর্থিক সহয়তা প্রদান করছে। স্থানীয় সরকার বিভাগ এ প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে সরকারের অর্থনৈতিক সর্ম্পক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব শামীমা নার্গিস ও দাতা সংস্থাসমূহের পক্ষ থেকে ইউএনডিপি বাংলাদশের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর কিওকো ইউকোসুকা। এছাড়াও প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা, স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী।

ইইউ, এসডিসি, ডানিডা, ইউএনডিপি এবং ইউএনসিডিএফ এর আর্থিক সহায়তায় স্থানীয় সরকার বিভাগের উপজলো ও ইউনিয়ন পরিষদ গর্ভন্যন্স প্রকল্পের ধারাবাহিকতায় এই নতুন প্রকল্প চালু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী।

তিনি বলেন, সেবাসমূহ জনগণের দোরগোঁড়ায় পৌঁছাতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর গুরুত্ব অনেক। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের সক্ষমতা বাড়বে এবং সেবা দানের গুণগত মান নিশ্চিত হবে।

ইউএনডিপি বাংলাদেশের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর কিওকো ইউকোসুকা বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ অধিকতর শক্তিশালী করতে সহায়তা করতে পেরে আমরা খুব আনন্দিত। এই সহায়তা সেবাসমূহকে জনগণের দোরগোঁড়ায় পৌঁছাতে সাহায্য করবে।

Tags: ইউএনডিপিস্থানীয় সরকার
Previous Post

ফোর-জি’র ঐতিহাসিক যাত্রায় প্রস্তুত বিটিআরসি, নির্ধারিত সময়েই লাইসেন্স

Next Post

গৃহকর্মী: আধুনিক দাস ব্যবস্থার প্রতিচ্ছবি

Next Post

গৃহকর্মী: আধুনিক দাস ব্যবস্থার প্রতিচ্ছবি

সাহায্যে নয় গৌরাঙ্গ আদিত্যের চিকিৎসা হোক সম্মানে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT