চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফোর-জি’র ঐতিহাসিক যাত্রায় প্রস্তুত বিটিআরসি, নির্ধারিত সময়েই লাইসেন্স

নাসিমুল শুভ by নাসিমুল শুভ
10:51 অপরাহ্ন 11, জুলাই 2017
in তথ্যপ্রযুক্তি
A A

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের নির্দেশনা মতো এবছরই ফোর-জি সেবা চালু ও স্পেকনিউট্রালিটি বাস্তবায়ন করতে প্রাথমিক সব প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। এজন্য করা খসড়া ফোর-জি (এলটিই) গাইডলাইন নিয়ে উন্মুক্ত মতামত প্রকাশের সুযোগ শেষ হচ্ছে বুধবার।

এরই মধ্যে আবার অপারেটরদের স্পেকট্রাম নিরপেক্ষতার দাবিকে আমলে নিয়ে বিটিআরসি পাঠানো খসড়া স্পেকট্রাম গাইডলাইন এখন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ওয়েবসাইটে। অপারেটর এবং আগ্রহীরা চাইলে স্পেকট্রাম নীতিমালা নিয়ে মতামত জানাতে পারবে এ মাসের ১৮ তারিখ পর্যন্ত।

ফোর-জি’র খসড়া গাইডলাইন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অনুমোদন পেলেই লাইসেন্স প্রক্রিয়া শুরু হবে। এরপর সক্ষমতা অনুযায়ী স্পেকট্রাম বরাদ্দ পাবে অপারেটররা।

বিটিআরসির ফোর-জি প্রস্তুতি তুলে ধরে নিয়ন্ত্রক সংস্থাটির মিডিয়া এবং কমিউনিকেশন্স উইংয়ের সিনিয়র সহকারি পরিচালক জাকির হোসাইন খান চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘নির্ধারিত সময়েই ফোর-জি লাইসেন্স দেয়া যাবে বলে প্রত্যাশা করছি। ইতোমধ্যে আমরা ফোর-জি প্রযুক্তির সফল পরীক্ষা চালিয়েছি।পরীক্ষায় ডাউনলোড স্পিড ছিল ১৩০ এমবিপিএস (মেগাবাইট পার সেকেন্ড)। কোনো রকম বাফারিং ছাড়া ভিডিও দেখার সুবিধা পাবেন ব্যবহারকারীরা।’

“ভিডিও কল আটকে যাবে না, হাই রেজুল্যুশনের ভিডিও দেখা যাবে। মোবাইলে টেলিভিশন চ্যানেল দেখাটা হবে অন্য যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি মানসম্পন্ন । প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা দেশে আসলে তার উপস্থিতিতে ফোর-জি শীর্ষক উপস্থাপনা তুলে ধরা হবে। সব ঠিকঠাক থাকলে চলতি মাসেই লাইসেন্স এবং পরবর্তী কয়েক মাসে দেশে ফোর-জি যাত্রা শুরু হবে বলে আশা করছি আমরা।’’

ফোর জি চালু হলে মোবাইল ফোনেই দেখা যাবে পছন্দের টিভি চ্যানেল

তবে মোবাইল অপারেটররা জানিয়েছেন কিছু সংকটের কথা। যথেষ্ট ফোর-জি সক্ষম হ্যান্ডসেট না থাকা, স্পেকট্রাম নিরপেক্ষতার দাবিপূরণ হবে কিনা এরকম আশঙ্কার মধ্যেই ফোর-জি চালুর প্রস্তুতি নিতে হচ্ছে বলে জানিয়েছে তারা। তবু আগামীকালই ফোরজি নিয়ে নিজেদের মতামত জমা দেবেন বলে জানিয়েছেন মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব) এর মহাসচিব টিআইএম নুরুল কবির। তবে সুপারিশ বা মতামত ব্যবসায়িক স্বার্থে এখনই প্রকাশ করা সম্ভব নয় বলে চ্যানেল আই অনলাইনকে জানান তিনি।

ফোর-জি নেটওয়ার্ক নিয়ে রবি-এয়ারটেল কতটুকু প্রস্তুত? চ্যানেল আই অনলাইনকে রবি’র মুখপাত্র ইকরাম কবীর বলেন: ‘ফোর-জির জন্য প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে আমরা বিনিয়োগ করে যাচ্ছি। ফোর-জি বা এলটিই প্রযুক্তির মেরুদণ্ড ফাইবার। অপারেটররা নিজে যেন এই ফাইবার স্থাপন করতে পারে এমন নীতি প্রবর্তন করা উচিৎ।’

এছাড়া ফোর-জি চালুর আগে স্পেকট্রাম বরাদ্দ ও গ্রাহকদের হাতে ফোর জি চালাতে সক্ষম মোবাইলফোন আছে কিনা তাও দেখা উচিৎ বলে মনে করেন ইকরাম কবীর।

তিনি বলেন: ফোর-জি বা এলটিই’র জন্য মূল উপকরণ স্পেকট্রাম। তাই ফোর-জি চালুর আগে সব ব্যান্ড স্পেকট্রাম সুলভ মূল্যে নিলাম এবং টেক নিউট্রালিটি বাস্তবায়ন করা উচিৎ। ফোর-জি হ্যান্ডসেট ছাড়া গ্রাহকরা এ প্রযুক্তির সঠিক অভিজ্ঞতা নিতে পারবে না। এসব নিশ্চিতের জন্য সরকারের নীতিই বলে দেবে আমরা ফোর জির জন্য প্রস্তুত কি না।’

এপ্রিলে এলটিই প্রযুক্তির সফল পরীক্ষা চালায় রবি

ফোর-জি প্রযুক্তির জন্য বাংলালিংকও প্রস্তুত বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির হেড অব কর্পোরেট কমিউনিকেশন্স আসিফ আহমেদ।

নিরপেক্ষভাবে স্পেকট্রাম বরাদ্দ নিশ্চিতের দাবি জানিয়ে তিনি বলেন: বাংলালিংকের ডিজিটাল রূপান্তরের অংশ হচ্ছে ফোর জি। তবে এজন্য স্পেকট্রাম নিউট্রালিটি থাকতে হবে। এজন্য আমরা আগে স্পেকট্রাম বরাদ্দ চাই। বিটিআরসিকে আমাদের বিনিয়োগ বৃদ্ধির সুযোগ দিতে হবে। এছাড়া আমাদের টাওয়ার বিক্রির সুযোগও দেয়া উচিৎ। এরইধ্যে আমাদের প্রযুক্তি সহায়তা দেয়া প্রতিষ্ঠান ফোর জি নেটওয়ার্কের পরীক্ষামূলক প্রস্তুতিতে সফলতা পেয়েছে।’

স্পেকট্রাম নিউট্রালিটি নিশ্চিতে পদক্ষেপ নিয়েছে বিটিআরসি। নিয়ন্ত্রক সংস্থাটির চেয়ারম্যান চ্যানেল আই অনলাইনকে এবছরের মে মাসে জানান, ‘আগে লাইসেন্স দেবো, এরপর অপারেটদের সক্ষমতা অনুযায়ী স্পেকট্রাম বরাদ্দ দেয়া হবে। অপারেটরগুলো এখন একেক ধরনের সার্ভিস একেকটা ব্যান্ডের স্পেকট্রামে দেয়। ফোর জি চালু হলে যেকোন সার্ভিস যেকোন স্পেকট্রামে দেয়া যাবে। এখন থ্রিজি সার্ভিস ২১০০ ব্যান্ডে এবং টু জি ৯০০ ও ১৮০০ ব্যান্ডে আছে।’

“ফোর জি দেয়ার কথা ছিল ৭০০ ব্যান্ডে। কিন্তু এজন্য অনেক টাওয়ার লাগতো, শেয়ারিং এবং বিনিয়োগেরও ব্যাপার ছিল। এখন স্পেকট্রাম নিরপেক্ষতা দেয়া হলে আর ব্যান্ড স্পেসিফিকেশন প্রয়োজন হবে না।’’

এবছরের ১৫ ফেব্রুয়ারি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে এক সভায় যোগ দেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। যেকোন মূল্যে ২০১৭ সালের মধ্যেই ফোর জি চালু করতে বলেন তিনি।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের উপস্থিতিতে ওই সভাতেই স্পেকট্রাম নিরপেক্ষতা নিশ্চিতের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

Tags: ৪ জি৪জিএলটিইফোর জিবিটিআরসিসজীব ওয়াজেদ জয়
Previous Post

ব্যাংককে সড়ক দুর্ঘটনায় আহত সুমন এখনো হাসপাতালে

Next Post

স্থানীয় সরকারের আড়াই শতাধিক প্রতিষ্ঠানের মানোন্নয়নে চুক্তি

Next Post
স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর গুনগত মানোন্নয়নে সরকার ও ইউএনডিপির চুক্তি

স্থানীয় সরকারের আড়াই শতাধিক প্রতিষ্ঠানের মানোন্নয়নে চুক্তি

গৃহকর্মী: আধুনিক দাস ব্যবস্থার প্রতিচ্ছবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT