চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ট্রাউসকে ইসিবি চেয়ারম্যান পদে চান মাইকেল ভন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:55 অপরাহ্ন 20, জানুয়ারি 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
একজন পুরুষ ব্যক্তি ক্যাবিনেটের পাশে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চরম ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে ইংলিশ ক্রিকেট। ২০২১ সালে একই বছরে সর্বাধিক টেস্ট হারের রেকর্ডে বাংলাদেশের অংশীদার হওয়ার পর এবারের অ্যাশেজ হেরেছে ৪-০ ব্যবধানে। দলের এই বিপর্যয়ের সময় সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসকে আরও একবার ইংলিশ ক্রিকেটের হাল ধরতে পরামর্শ দিয়েছেন মাইকেল ভন।

তবে এবার অধিনায়ক বা ক্রিকেটার হয়ে নয়। ইংল্যান্ড ক্রিকেটে বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান হয়ে দলের এই বিপর্যয় সামাল দিতে স্ট্রাউসকে আহ্বান করেছেন ভন।

বৃহস্পতিবার ইংলিশ গণমাধ্যম টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ভন। সাবেক এই অধিনায়কের মতে, ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের অসাধারণ একজন চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রয়েছে স্ট্রাউসের।

‘অ্যান্ড্রু স্ট্রাউসকে ইসিবির চেয়ারম্যান বানালে আমাদের জন্য বেশ ভালো একটি ব্যাপার হবে। ও জানে কোন কাজটি করা উচিত। ২০১৫ বিশ্বকাপের পর সাদা বলের ক্রিকেটে যে পরিবর্তনটা আমরা এনেছিলাম, সেটিই এখন লাল বলের ক্ষেত্রেও দরকার।’

এছাড়া ২০১৭-১৮ অ্যাশেজে ইংল্যান্ডের ভরাডুবির পর স্ট্রাউসের মন্তব্যকে গুরুত্ব না দেয়াকে টেস্টে এই দুরাবস্থার জন্য দায়ীও করেছেন ভন।

‘৪ বছর আগের ওই ৪-০ তে হারের সময় স্ট্রাউস দলে ছিল। একটি রিপোর্টে ও জানিয়েছিল আমাদের আরও ভালো পিচ দরকার, লাল বলের কাউন্টি ক্রিকেট দরকার। ওর মতামতকে সম্মান জানানো উচিত ছিল। কোনো কাউন্টি চেয়ারম্যানই টেস্টে ওর মতামতকে ভুল প্রমাণ করতে পারবে না।’

Tags: অ্যাশেজ সিরিজ-২০২২ইসিবিভনলিড স্পোর্টসস্ট্রাউস
Previous Post

রাজধানীর মগবাজারে দুই বাসের চাপায় শিশু নিহত

Next Post

এখন বুঝি, সিনেমা থেকে দূরে থাকাটা ভুল ছিল: রিয়াজ

Next Post
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চ্যানেল আই অনলাইন রিপোর্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

এখন বুঝি, সিনেমা থেকে দূরে থাকাটা ভুল ছিল: রিয়াজ

অমিক্রন ও কোভিড-১৯ এর সংক্রমণ বিষয়ক ছবি, লাল ব্যাকগ্রাউন্ডে সুতার মতো সুঁই. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজুড়ে ১৮ কোটি মানুষ ওমিক্রন আক্রান্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT