চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বজুড়ে ১৮ কোটি মানুষ ওমিক্রন আক্রান্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:54 পূর্বাহ্ন 21, জানুয়ারি 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
অমিক্রন ও কোভিড-১৯ এর সংক্রমণ বিষয়ক ছবি, লাল ব্যাকগ্রাউন্ডে সুতার মতো সুঁই. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনাভাইরাস মহামারী কোথাও কমে যাওয়ার পথে নেই। গত সপ্তাহে বিশ্বজুড়ে ১৮ কোটি মানুষ ওমিক্রনে সংক্রমিত হয়েছেন।

নতুন বছরে বিশ্বজুড়ে করোনাভাইরাসের ভয়াল থাবায় একের পর এক নতুন রেকর্ডে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে।

ওয়ার্ল্ডোমিটার’র তথ্য অনুযায়ী, আগের সব রেকর্ড ভেঙে শেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড সাড়ে ৩৫ লাখ ছাড়িয়েছে। এই সময়ে মৃত্যু হয়েছে ৯ হাজার ৬৭ জনের।

প্রতিবেশি দেশগুলোতে নতুন করে দ্রুত করোনা আক্রান্ত বাড়ছে। ভারতে একদিনেই ৩ লাখ ৪৪ হাজার ৮০০ জনের বেশি সংক্রমণ হয়েছে। নেপালে একদিনে আক্রান্ত ছাড়িয়েছে ১০ হাজার। আর পাকিস্তানে প্রায় ৭ হাজার। ইউরোপ আমেরিকাতেও দ্রুতই বাড়ছে আক্রান্ত।

ভারতে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। প্রায় প্রতিদিনই নতুন করে সংক্রমণের রেকর্ড হচ্ছে। করোনার তৃতীয় ঢেউয়ে বিপর্যস্ত দেশটির বিভিন্ন রাজ্য। নতুন করে একদিনেই আক্রান্ত হয়েছে ৩ লাখ ৪৫ হাজার মানুষ।পাশাপাশি মৃত্যু হয়েছে ৭০৩ জনের।

মালদ্বীপে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে ২ হাজারের বেশি। এ নিয়ে দেশটিতে আক্রান্তের বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮ হাজার ৭৩৩ জনে। নেপালে একদিনে আক্রান্ত ১০ হাজার ছাড়িয়েছে। দেশটিতে এপর্যন্ত প্রায় ৯ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।

দুই আমেরিকা মহাদেশে যে কোনো সময়ের চেয়ে দ্রুত ছড়াচ্ছে করোনাভাইরাসের সংক্রমণ।
দুই আমেরিকা মহাদেশে এক সপ্তাহে নতুন ৭২ লাখ রোগী শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ১৫ হাজারের বেশি। যুক্তরাষ্ট্র ও কানাডার হাসপাতালে বাড়ছে করোনা রোগীর চাপ।

মহামারী শুরুর পর এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড হয়েছে ব্রাজিলে। একদিনে শনাক্ত ১ লাখ ৬৮ হাজার ৬০ জন। মৃত্যু হয়েছে ৩২৪ জনের। মৃত্যু সংখ্যার হিসাবে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইতালি পর চতুর্থ অবস্থানে ব্রাজিল।

ইউরোপের বেশ কিছু দেশে নতুন করে সংক্রমণে রেকর্ড হয়েছে। মহামারী শুরুর পর থেকে জার্মানিতে প্রথমবারের মতো একদিনে এক লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত।

এছাড়াও শেষ ২৪ ঘণ্টায় ফ্রান্স, ইতালি, স্পেন, এবং আর্জেন্টিনায় নতুন শনাক্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। তবে দেশগুলোতে কমেছে মৃত্যুর সংখ্যা।

Tags: ওয়ার্ল্ডোমিটারকরোনাকরোনাভাইরাসবিশ্বজুড়ে
Previous Post

এখন বুঝি, সিনেমা থেকে দূরে থাকাটা ভুল ছিল: রিয়াজ

Next Post

কানাডার বিপক্ষে টাইগারদের বড় জয়

Next Post
বাংলাদেশ ক্রিকেট দল কানাডার বিপক্ষে ম্যাচে মাঠে প্রবেশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার বিপক্ষে টাইগারদের বড় জয়

রিয়াল মাদ্রিদ খেলোয়াড়রা অতিরিক্ত সময়ে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অতিরিক্ত সময়ের রোমাঞ্চে শেষ আটে রিয়াল, বার্সার বিদায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT