চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অতিরিক্ত সময়ের রোমাঞ্চে শেষ আটে রিয়াল, বার্সার বিদায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:05 পূর্বাহ্ন 21, জানুয়ারি 2022
in ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদ খেলোয়াড়রা অতিরিক্ত সময়ে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা বৃহস্পতিবার রাতে একই অভিজ্ঞতার সম্মুখীন হল। কোপা ডেল রে’র শেষ ষোল’র লড়াইয়ে তারা প্রতিপক্ষের বিপক্ষে অতিরিক্ত সময় পর্যন্ত লড়াই চালিয়ে গেল।

তবে ফলাফলে রিয়াল ও বার্সা এক বিন্দুতে মিলিত হয়নি। জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোস। অপরদিকে, পরাজয়ের বেদনা নিয়ে আসর থেকেই ছিটকে গেছে ব্লুগ্রানারা।

বৃহস্পতিবার এলচের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়ে কোপা ডেল রে’র কোয়ার্টার ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। আরেক ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ৩-২ গোলে হেরে শেষ ষোলো থেকেই বার্সেলোনার বিদায় ঘণ্টা বেজেছে।

এস্তাদিও ম্যানুয়েল মার্টেনেজ ভ্যালেরোতে হওয়া রিয়াল-এলচের ম্যাচটি নির্ধারিত সময়ের খেলা গোলশুন্যভাবে শেষ হয়ে তা অতিরিক্ত সময়ে গড়িয়ে যায়।

১০২ মিনিটের মাথায় নিজেদের ডি-বক্সের বাইরে প্রতিপক্ষের তেতে মরেন্তেকে ফাউল করে লাল কার্ড দেখেন মার্সেলো। বিপদজনক জায়গায় ফাউল করার খেসারত হাতেনাতে পায় রিয়াল। বক্সের কাছ থেকে ডান পায়ের কিকে বল জালে জড়িয়ে স্বাগতিকদের লিড পাইয়ে দেন গঞ্জালো ভারদু।

গোল হজমের পর তা পরিশোধে মরিয়া হয়ে ওঠা কার্লো আনচেলত্তির শিষ্যরা ছয় মিনিট পরই তা পেয়ে যায়। দানি সেবালোসের পাসে বল পেয়ে ইসকো লক্ষ্যভেদ করে সমতা টানেন।

খেলার ১১৫ মিনিটে পাল্টা আক্রমণ থেকে ডাভিড আলাবার বাড়ানো বল আদায় করে গোলরক্ষককে কাটিয়ে ফাঁকা পোস্ট পেয়ে বাঁ পায়ে নিশানাভেদ করে এডেন হ্যাজার্ড জয়সূচক গোলটি করেন। ম্যাচের একেবারে শেষ সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এলচের পেরে মিলা।

এদিকে, সান মামেসে হওয়া আরেক ম্যাচের দ্বিতীয় মিনিটেই বার্সার বিপক্ষে এগিয়ে যায় অ্যাথলেটিক বিলবাও। নিকো উইলিয়ামসের অ্যাসিস্টে বল নিয়ে ইকার মুনিয়াইন ডান পায়ে বল জালে প্রবেশ করিয়ে দেন।

২০ মিনিটেই অবশ্য ফেরান তরেস বার্সাকে সমতায় ফেরান। সার্জিও বুসকেটসের পাসে বল নিয়ে তিনি ডান পায়ের কিকে কাতালান ক্লাবটির জার্সিতে প্রথম গোলের দেখা পা।

ম্যাচের ৮৬ মিনিটে ইনিগো মার্টিনেজের গোলে বিলবাও আবারো লিড পেলে তারা জয়ের সুবাস পেতে থাকে। তবে যোগ করা সময়ে দানি আলভেসের পাসে বল নিয়ে পেদ্রি বল জালে পাঠালে খেলাটি অতিরিক্ত সময়ে গড়ায়।

অতিরিক্ত সময়ের প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে ইকার মুনিয়াইন স্পটকিকে গোল করে বিলবাওকে শেষ আটের টিকেট হাতেন তুলে দেন। ডি বক্সের ভেতর জর্ডি আলবার হাতে বল লাগলে ভিএআরের সাহায্য নিয়ে রেফারি পেনাল্টির বাঁশি বাজালে সেই সুযোগ কাজে লাগাতে মুনিয়াইন ভুল করেননি।

Tags: অ্যাথলেটিক বিলবাওএলচেকোপা ডেল রেবার্সেলোনারিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
Previous Post

কানাডার বিপক্ষে টাইগারদের বড় জয়

Next Post

বাইডেনের “ছোট অনুপ্রবেশ” মন্তব্যের কড়া জবাব ইউক্রেনের প্রেসিডেন্টের

Next Post
প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউক্রেনের প্রেসিডেন্টের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাইডেনের “ছোট অনুপ্রবেশ” মন্তব্যের কড়া জবাব ইউক্রেনের প্রেসিডেন্টের

লিভারপুল ফুটবল দল জয় উদযাপন করছে, জোড়া গোলের পর. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিয়াগো জোতার জোড়া গোলে ফাইনালে লিভারপুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT