চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টার সিনেপ্লেক্সে চালু হচ্ছে ‘নাইট শো’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:51 অপরাহ্ন 12, জুলাই 2018
in বিনোদন
A A

রাত জাগা সিনেমাপ্রেমীদের জন্য সুখবর। রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে অবস্থিত স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ সেখানে এবার ‘নাইট শো’ চালু করছে।

দর্শকদের সুবিধা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চ্যানেল আই অনলাইনকে জানান সিনেপ্লেক্সের মিডিয়া ও বিপণন বিভাগের কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ।

তিনি জানান, আগামীকাল শুক্রবার থেকে নাইট শো চলবে। প্রাথমিকভাবে প্রতি শুক্র ও শনিবার এই শো থাকবে ৮টা ৩০ মিনিট ও ৯টায়। মূলত দর্শকদের চাহিদার কথা বিবেচনা করেই নাইট শো চালু করা হচ্ছে।

এই কর্মকর্তা আরো বলেন, আমরা সবসময় দর্শকদের চাহিদাকে মূল্যায়ন করার চেষ্টা করি। আশাকরি অনেক দর্শক এর সুবিধা ভোগ করবে। যদি দেখি দর্শকদের উপস্থিতি আশানুরূপ তাহলে সপ্তাহের প্রতিদিনই নাইট শো চলবে।

সিনেপ্লেক্স কর্তৃপক্ষের কাছে অনেক দর্শকের অভিমান, নাইট শো নেই! সেজন্য অফিস কিংবা কাজ শেষ করে আসতে আসতে সন্ধ্যার শো মিস হয়ে যায়। অনেকেই আবার অফিস থেকে বাসায় ফিরে বিশ্রাম নিয়ে ছবি দেখতে আসতে পারেন না নাইট শো না থাকায়। কেউ আবার রাস্তায় জ্যামে পড়েন! সবকিছুই বিবেচনা করেই নাইট শো চালু হচ্ছে বলে জানান মেজবাহ উদ্দিন আহমেদ।

বর্তমানে একটি ভিআইপিসহ মোট ছয়টি হল রয়েছে স্টার সিনেপ্লেক্সের। এগুলোতে প্রতিদিন প্রায় চারটি করে শো হয়ে থাকে। এর সঙ্গে নতুন দুটি করে প্রর্দশনী যুক্ত হচ্ছে।

প্রেক্ষাগৃহটির কর্তৃপক্ষ জানায়, নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তি যুক্ত সাউন্ড সিস্টেমসহ নানা সুযোগ সুবিধা নিয়ে তারা সবসময়ই দর্শকের পাশে থাকতে চায়। এবং তাদের কথা মাথায় রেখেই আন্তর্জাতিক মুক্তির দিনেই এখন হলিউডের সাড়া জাগানো সব ছবি দেখানো হচ্ছে।

এছাড়া দেশের প্রতি দায়বদ্ধতা থেকে নির্দিষ্ট সংখ্যক হলে বাংলা ছবি পরিবেশন করে যাচ্ছে তারা। ভবিষ্যতেও এই ধারাবাহিকতাগুলো অব্যাহত থাকবে। দর্শকদের চাহিদা মতো নাইট শো তে যে ছবির চাহিদা থাকবে সেটি প্রদর্শন করবে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

Tags: বসুন্ধরালিড বিনোদনস্টার সিনেপ্লেক্স
Previous Post

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন পুঁতে রাখা হয় না: বিজিপি

Next Post

মায়ের স্বপ্নের ‘শান্তিপূর্ণ, প্রগতিশীল’ পাকিস্তান চান বিলাওয়াল

Next Post

মায়ের স্বপ্নের ‘শান্তিপূর্ণ, প্রগতিশীল’ পাকিস্তান চান বিলাওয়াল

বিশ্বকাপ দেখতে যাওয়ায় তীব্র সমালোচনার মুখে কেনিয়ার ২০ এমপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT