চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ দেখতে যাওয়ায় তীব্র সমালোচনার মুখে কেনিয়ার ২০ এমপি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:13 অপরাহ্ন 12, জুলাই 2018
in আন্তর্জাতিক
A A

কেনিয়ার ২০ জন সংসদ সদস্য ফুটবল বিশ্বকাপ দেখতে যাওয়ায় এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। ফাইনালসহ বিশ্বকাপের চারটি ম্যাচ দেখতে দুই সপ্তাহের রাশিয়া সফরে গেছেন ওই ২০ সংসদ সদস্য।

খেলা দেখার জন্য জনগণের করের হাজার হাজার মার্কিন ডলার খরচ হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। মাঠ থেকে সংসদ সদস্যরা সেলফি দিলেই বিষয়টি সবার নজরে আসে বলে বিবিসি জানিয়েছে।

দেশটির ক্রীড়া মন্ত্রী রাশিষদ একেসা বলেছেন, বিশ্বকাপের মতো এ ধরণের বড় আয়োজন কীভাবে করা হয় সে ধারণা নিতেই তিনি ছয় জন সংসদ সদস্যকে সেখানে যাওয়ার অনুমতি দিয়েছিলেন।

কেনিয়া কখনোই বিশ্বকাপ ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করেনি। ফিফার দেয়া বিশ্বকাপ র‌্যাংকিংয়েও ২০৬ দেশের মধ্যে তাদের অবস্থান ১১২।

তবে কেনিয়া বিশ্বের অন্যতম সফল অ্যাথলেটিক রাষ্ট্র। এছাড়া তারা ২০২৩ সালে অনুষ্ঠিতব্য বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ আয়োজনের নিলামে অংশ নিয়েছে।

দেশের অনেক মানুষ মনে করেন, এমন একটি দেশ যেখানে গড়ে একজন মানুষকে দেড়শ’ ডলারে মাস পার করতে হয়, তাদের জন্য এ ধরণের ভ্রমণ অর্থের অপচয়। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এর সমালোচনা করেছেন।

পার্লামেন্টারি সার্ভিস কমিশনের প্রধান সিনেট ক্লার্ক জেরেমিয়াহ নায়েগেনিয়ে বলেন, বিধি মেনেই এই ভ্রমণে গেছেন সংসদ সদস্যরা। খেলা এবং এ ধরণের আন্তর্জাতিক আয়োজন সম্পর্কে জানা তাদের দায়িত্ব। এটা কোনো অবকাশকালীন ভ্রমণ নয়, বিষয়টি স্বাভাবিকভাবেই নেয়া উচিত।

সিনেটর মিলসেন্ট ওমাংগা সামজিক যোগাযোগ মাধ্যমে খেলার আগে ক্রোয়েশিয়ার সমর্থকদের সঙ্গে তোলা ছবি পোস্ট করেছেন। তিনি এই সফর অনেক মজা করছেন বলেও মনে হয়েছে।

সংসদের একটি সূত্র জানিয়েছে, সংসদ সদস্যরা প্রথম শ্রেনীতেই ভ্রমণ করেন। যখন তারা সরকারি সফরে যান, এজন্য একজন সংসদ সদস্য খরচের জন্য এক হাজার মার্কিন ডলার করে ভাতা পান।

বলা হয়ে থাকে, কেনিয়ার সংসদ সদস্যরা বেশি বেতন পাওয়ার ক্ষেত্রে বিশ্বের অন্যতম। তবে গত বছর থেকে তাদের বেতন থেকে ১৫ শতাংশ করে কেটে রাখা হচ্ছে।  

Tags: কেনিয়াবিশ্বকাপ ফুটবল
Previous Post

মায়ের স্বপ্নের ‘শান্তিপূর্ণ, প্রগতিশীল’ পাকিস্তান চান বিলাওয়াল

Next Post

কুমিল্লায় কর্নেল অলি আহমেদের গাড়িতে হামলা

Next Post

কুমিল্লায় কর্নেল অলি আহমেদের গাড়িতে হামলা

ক্যাপসুল

১৪ জুলাই ‘ভিটামিন এ’ ক্যাপসুল খাবে ২ কোটি ১৯ লাখ শিশু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT