চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টপ সাইবার বুলিং ডে: ভিডিওবার্তায় সোচ্চার দেশের তারকারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:30 পূর্বাহ্ন 18, জুন 2021
in তথ্যপ্রযুক্তি
A A
ছয়জন ব্যক্তি ট্যাবলেট হাতে ধরে ক্যাম্পেইন প্রচার করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্টারনেটে হয়রানিমূলক আচরণ ও কটূক্তি বন্ধে ২০১২ সাল থেকে প্রতি বছর জুনের তৃতীয় শুক্রবার বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘স্টপ সাইবার বুলিং ডে’। এবার দিবসটি পালিত হচ্ছে ১৮ই জুন। দিনটিকে সামনে রেখে বাংলাদেশে হ্যাশট্যাগ মাই রেসপন্স (#MyResponse)- শীর্ষক সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি- ইউএনডিপি বাংলাদেশ এবং সোশ্যাল মিডিয়া ইমপ্যাক্ট প্ল্যাটফর্ম ‘পাঁচফোড়ন’।

পাঁচফোড়নের আয়োজনে এবং ইউএনডিপি বাংলাদেশ ও ‘ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জ’ এর সহযোগিতায় ৯ থেকে ১৮ জুন প্রতিদিন বাংলাদেশি তারকাদের অংশগ্রহণে সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সচেতনতামূলক ভিডিও প্রকাশ করা হয়। গত ৯ জুন ইউএনডিপি ও পাঁচফোড়নের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে অভিনেতা চঞ্চল চৌধুরীর একটি ভিডিওবার্তা প্রকাশের মধ্য দিয়ে উদ্যোগটির যাত্রা শুরু। ১০ দিনে সাইবার বুলিংবিরোধী ১০টি ভিডিও প্রকাশের এই ক্যাম্পেইনে চঞ্চল চৌধুরী ছাড়াও অংশ নেন কণ্ঠশিল্পী পার্থ বড়ুয়া, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা, আশনা হাবিব ভাবনা, মুমতাহিনা চৌধুরী টয়া, বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্য জাহানারা আলম, বাংলাদেশের প্রথম ট্রান্সজেন্ডার সংবাদ পাঠক তাসনুভা আনান শিশির, কার্টুনিস্ট মোরশেদ মিশু, লেখক সাদাত হোসাইন ও কনটেন্ট ক্রিয়েটর মাশরুর ইনান।

ভিডিওগুলোতে তারকারা অনলাইনে তাদেরকে হেয় করে পোস্ট করা কুরুচিকর কিছু মন্তব্য পড়েন ও শোনেন এবং যারা এসব কমেন্ট করছে নেটিজেনদের নৈতিক অবস্থানে কেমন পরিবর্তন আসা উচিৎ – সে ব্যাপারে পরামর্শ দেন। ১০ দিনের ‘#MyResponse’ ক্যাম্পেইনের স্লোগান ছিলো ‘অনলাইন হয়রানির বিরুদ্ধে রেসপন্স করাই আমাদের রেসপন্সিবিলিটি’। তারকাদের পাশাপাশি সাধারণ নেটিজেনরাও এই উদ্যোগে শামিল হন।

সম্প্রতি মা দিবসে মায়ের সাথে দেয়া একটি ছবিতে কুরুচিপূর্ণ কমেন্টের শিকার হয়েছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। অনলাইনে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হওয়া অনেক তারকাই তখন প্রতিবাদে শামিল হন। অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, আমরা চুপ থাকি বলেই সাইবার বুলিংয়ের মতো অপরাধ করা ব্যক্তিরা শক্তিশালী হচ্ছে। তাই সতর্ক থাকতে হবে এবং প্রতিবাদও করতে হবে।

এই ক্যাম্পেইন সতর্কতা গড়ে তোলার পাশাপাশি অনলাইনে হয়রানি বন্ধে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা আয়োজকদের।

Tags: সেলিব্রেটি
Previous Post

ইতালি-বেলজিয়ামের পর সেরা ষোলোয় নেদারল্যান্ডস

Next Post

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ও লড়াই উভয়ের প্রস্তুতি নিচ্ছে নর্থ কোরিয়া

Next Post
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ও লড়াই উভয়ের প্রস্তুতি নিচ্ছে নর্থ কোরিয়া

পিকআপ ভ্যানের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহতের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পিকআপ ভ্যানের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT