চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ও লড়াই উভয়ের প্রস্তুতি নিচ্ছে নর্থ কোরিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:44 পূর্বাহ্ন 18, জুন 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ও লড়াই উভয়ের জন্যই প্রস্তুতি নিচ্ছে নর্থ কোরিয়া।

শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ এ প্রকাশিত কিম জং উনের বক্তব্যে সুস্পষ্টভাবে এমনটাই ইঙ্গিত মিলেছে।

কিম জং উন বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ এবং লড়াই উভয়ের জন্য তার দেশকে প্রস্তুতি নেওয়া উচিত। বিশেষ করে লড়াইয়ের জন্য।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের প্রতি এটি তার প্রথম সরাসরি বক্তব্য।

কেসিএন এ জানায়, বৃহস্পতিবার নর্থ কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ বৈঠকে কিম জং উন বাইডেন প্রশাসনের বিরুদ্ধে উত্তর কোরিয়ার নীতির বিশদ বিশ্লেষণ করেছেন এবং ওয়াশিংটনের মোকাবিলায় “যথাযথ ও কৌশলগত জবাবের’ প্রস্তুতি নিচ্ছে।

কিম তার দেশের ভাবমূর্তি ও স্বাধীন উন্নয়ননীতি অক্ষুণ্ন রেখে একই সাথে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এবং লড়াইয়ের প্রস্তুতি নেওযার ওপর জোর দিয়েছেন।

কিম বলেছেন,  ‘এমন পদক্ষেপ গ্রহণ করতে হবে যা আমাদের রাষ্ট্রের নিরাপদ পরিবেশ ও শান্তিপূর্ণ অবস্থানের নিশ্চয়তা দেবে’।

কোরিয়ার উপদ্বীপের জন্য নিযুক্ত মার্কিন প্রতিনিধি সাঙ কিমের সাউথ কোরিয়া সফরের দুদিন আগে কিম জং উন এমন বক্তব্য দিলেন। গত মাসে নিযুক্ত হন সাঙ কিম। নিয়োগের পরে প্রথম বিদেশ সফরে তিনি সাউথ কোরিয়া আসছেন।  মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে, সাঙ কিম সাউথ কোরিয়া এবং জাপানি সহযোগিদের সাথে আলোচনা করবেন এবং ২৩ জুন পর্যন্ত তিনি সিউলের বিভিন্ন কর্মকর্তাদের সাথে সাক্ষাত করবেন।

বিশ্লেষকরা কিমের মন্তব্যকে ‘ওয়েট এন্ড সি’ নীতি হিসেবে দেখছেন। তারা মনে করছেন, নর্থ কোরিয়ায় খাদ্য সংকট চলছে। এটি তিনি স্বীকারও করেছেন। এমন সময় কিম জং উন হয়তো যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণ অবস্থানকে গুরুত্ব দিচ্ছেন।

Tags: কিম জং উননর্থ কোরিয়াসাউথ কোরিয়া
Previous Post

স্টপ সাইবার বুলিং ডে: ভিডিওবার্তায় সোচ্চার দেশের তারকারা

Next Post

পিকআপ ভ্যানের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত

Next Post
পিকআপ ভ্যানের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহতের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পিকআপ ভ্যানের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত

রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ভবন, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী মেডিক্যালে করোনায় ১২ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT