চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কোনো কারণ এখনো ঘটেনি: শিক্ষামন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:02 অপরাহ্ন 15, মার্চ 2020
in - সেমি লিড, শিক্ষা
A A

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার মতো দেশে এখনো কোনো কারণ ঘটেনি মন্তব্য করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি  বলেছেন, যদি কখনো এমন অবস্থা দেখা যায় যে, স্থানীয় পর্যায়ে করোনা সংক্রমণ ছড়িয়ে যাচ্ছে, সেক্ষেত্রে প্রয়োজনবোধে আমরা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেব।

রোববার সাংবাদিকদের তিনি বলেন, ‘স্থানীয় পর্যায়ে কোনো সংক্রমণ নেই। আমরা বিদেশ থেকে রোগী আসা বন্ধ করার চেষ্টা করছি। সংক্রমণ বয়ে নিয়ে আসা বন্ধে ব্যবস্থা নিচ্ছি।  সমস্ত জায়গায় খুব ভালো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

‘‘স্থলবন্দর বন্ধ, বিমানবন্দরও ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা বাইরে থেকে আসছে তাদেরকে কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হয়েছে। বাইরে থেকে আসাদের মাধ্যমে আশা করি সংক্রমণ ঘটবে না।’’

তিনি বলেন, ‘অনেকে কিছুটা আতঙ্কিত হচ্ছেন। সবার কাছে আমি বিনীতভাবে অনুরোধ করবো, আতঙ্কিত হবেন না, আতঙ্ক ছড়াবেন না। আমরা সবাই সকল পযায়ে সতর্ক হই, যেন কোনোভাবে করোনা ভাইরাস না আসে এবং না ছড়ায়, আমরা সতর্কতা অবলম্বন করি, এই ব্যাপারে সবার সচেষ্ট হতে হবে।’

করোনা ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়েছে চারদিকে। এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ১৫০টি দেশের জনগণ। সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৬ হাজারে দাঁড়িয়েছে।

বাংলাদেশেও এরই মধ্যে করোনায় আক্রান্ত ৫ জনকে পাওয়া গেছে। তাদের মধ্যে প্রথম দফায় আক্রান্ত তিনজনের মধ্যে দুইজন অনেকটা সুস্থ বলে ঘোষণা করা হয়েছে। শনিবার আরও দু’জন বিদেশ ফেরতকে করোনা আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে।

Tags: করোনা ভাইরাসশিক্ষামন্ত্রী
Previous Post

করোনা চিকিৎসায় রোনালদোর অনন্য উদ্যোগ

Next Post

বিশ্বকাপ জয়ী তিন তরুণে ওল্ড ডিওএইচএসের চমক

Next Post

বিশ্বকাপ জয়ী তিন তরুণে ওল্ড ডিওএইচএসের চমক

‘সৌভাগ্যের’ সংখ্যায় তাকিয়ে রোমাঞ্চিত মুশফিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT