চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ জয়ী তিন তরুণে ওল্ড ডিওএইচএসের চমক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:48 অপরাহ্ন 15, মার্চ 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A

ঢাকা প্রিমিয়ার লিগে ফিরেই চমক দেখালো ওল্ড ডিওএইচএস স্পোর্টিং ক্লাব। প্রথম ম্যাচেই তারা হারিয়েছে গত আসরের রানার্সআপ লিজেন্ডস অব রূপগঞ্জকে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের তিন সদস্য অভিষেক, রাকিবুল, মাহমুদুলদের পারফরম্যান্সের কাছে পাত্তা পায়নি সাব্বির, নাঈম, সানজামুল, আল-আমিনদের নিয়ে গড়া শক্তির বিচারে এগিয়ে থাকা রূপগঞ্জ।

বিকেএসপির চার নম্বর মাঠে মাত্র ২৩০ রানের সংগ্রহ করেও ২৫ রানে ম্যাচ জিতেছে ওল্ড ডিওএইচএস। ইনিংসের শেষ বলে অলআউট হওয়া রূপগঞ্জ তোলে ২০৫ রান। ওপেনার পিনাক ঘোষ ৫৩, সানাজমুল ইসলাম ৪০, সোহাগ গাজী ৩২ এবং জাকের আলী করেন ২৮ রান।

অভিষেক দাস ও আব্দুর রশিদ নেন তিনটি করে উইকেট। দুটি করে উইকেট নেন আলিস আল ইসলাম ও রাকিবুল হাসান।

টস হেরে ব্যাটিংয়ে নামা ওল্ড ডিওএইচএস ইনিংসের এক ওভার আগে ২৩০ রানে গুটিয়ে যায়। শুরুর তিন ব্যাটসম্যানই পান রানের দেখা। আনিসুল ইসলাম ইমন ৫৯, রাকিন আহমেদ ৪৮ ও মাহমুদুল হাসান জয় করেন ৩৫ রান।

সোহাগ গাজী নেন তিনটি উইকেট। আল-আমিন হোসেন ও মো. শহীদ নেন দুটি করে উইকেট। সানজামুল ইসলাম নিয়েছেন একটি উইকেট।

ব্রাদার্সের হার
দিনের আরেক খেলায় প্রাইম দোলেশ্বরের করা ২৩৮ রানের খুব কাছে গিয়ে আটকে গেছে ব্রাদার্স ইউনিয়ন। জয় থেকে মাত্র ৮ রান দূরে থাকতে অলআউট হয়ে ম্যাচ হেরেছে দলটি।

প্রথমে ব্যাট করতে নামা প্রাইমের টপ অর্ডারের তিন ব্যাটসম্যান ৫২ রানে ফিরে গেলে দলের হাল ধরেন তাইবুর। এক প্রান্ত আগলে রেখে তুলে নেন লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের তৃতীয় সেঞ্চুরিও। ৯৪ বলে ১১০ রানে অপরাজিত ছিলেন এই ব্যাটসম্যান। আউট হওয়া বাকি সাত ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ করেছেন ওপেনার ইমরান উজ্জামান।

তাইবুর হতে পারেননি ব্রাদার্সের ওপেনার জুনায়েদ সিদ্দীকি। ১২৫ বলে খেলে সেঞ্চুরি থেকে মাত্র তিন রান দূরে ৯৭ রান করে আউট হয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। বাকিদের মধ্যে অভিজ্ঞ ব্যাটসম্যান তুষার ইমরান ছাড়া আর কেউ হাল ধরতে না পারায় দুই বল আগেই অলআউট হয় ব্রাদার্স। ৬৩ বলে ৫১ করেছেন তুষার। প্রথম তিন ব্যাটসম্যানসহ চার উইকেট নিয়ে প্রাইমের সেরা বোলার পেসার রেজাউর রহমান রাজা।

Previous Post

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কোনো কারণ এখনো ঘটেনি: শিক্ষামন্ত্রী

Next Post

‘সৌভাগ্যের’ সংখ্যায় তাকিয়ে রোমাঞ্চিত মুশফিক

Next Post

‘সৌভাগ্যের’ সংখ্যায় তাকিয়ে রোমাঞ্চিত মুশফিক

করোনা নিয়ে দেশে উদ্বেগের সৃষ্টি হয়েছে: ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT