বাবা আবুল খায়ের এখনও পথ চেয়ে থাকেন এই বুঝি তাঁর আদরের সন্তান ফিরে আসবে, এই বুঝি রাকিব আবার বল কেনার বায়না ধরবে, আবারো হয়তো সকাল সকাল রাকিবকে নিয়ে স্কুলে যাবেন। কিন্তু বাস্তবতা অনেক কঠিন, ১২ বছরের ছোট্ট শিশু রাকিবের আর কখনোই ঘরে ফেরা হবে না , বল কেনার বায়না হবে না, হবে না আর বাবার সাথে স্কুলে যাওয়া।








