পাসপোর্ট বাতিল হওয়ার পরেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কী স্ট্যাটাসে ভারতে অবস্থান করছেন তা জানা নেই ঢাকার। ছুটি কাটিয়ে ঢাকায় ফিরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারতের সাথে সাম্প্রতিক সমঝোতা স্মারকগুলোতে বাংলাদেশের স্বার্থ রক্ষা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে।








